উফ্! ছেলেকে নিয়ে আর পারছি না। স্কুল থেকে রোজ অভিযোগ আসছে। কখনো অন্যকে মারছে না তো জেদের কারণে নিজেকেই আঘাত করছে। বাড়িতেও একটু স্থির থাকে না। সারাক্ষণ কারও না-কারও সঙ্গে মারামারি করে। পছন্দমতো কিছু না পেলে নিজের মাথা দেয়ালে ঠোকে, হাত কামড়ায়। এখন তো ভয়ই লাগে। কী যে করি! উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্র ফয়সালকে নিয়ে ওর মায়ের এমনই অভিযোগ।
বড়দের মতো শিশুরাও অনেক সময় রেগে যায়। তারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। অতিরিক্ত জেদ থেকে যা চায়, তা না পেলে এ ধরনের আচরণ করে থাকে ওরা। বিশেষজ্ঞরা মনে করেন, শিশুরা কেন এ রকম আচরণ করছে, সেই কারণ খুঁজে বের করতে হবে। তা না বুঝেই আমরা তাদের ভুল বুঝি। অনেক সময় অভিভাবকেরাও সন্তানের গায়ে হাত তোলেন। নানা রকমের শাস্তি দেন। এতে সন্তানের জেদ আরও বেড়ে যায়। ফলে মা-বাবা ও স্কুলের শিক্ষকদের একটু কৌশলী হতে হবে। সরাসরি সন্তানের প্রতি রাগ হওয়া কিংবা তাকে মারা উচিত নয়; বরং তাকে বোঝানোর চেষ্টা করতে হবে।
আনন্দ নিকেতন ইউরোপিয়ান স্কুলের প্রাথমিক শাখার অধ্যক্ষ সামসে হাসান বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, পরিবারের সদস্যদের নেতিবাচক আচরণের প্রভাব শিশুর ওপর পড়ে। বিশেষ করে মা-বাবার দাম্পত্য সম্পর্কের প্রভাব। অনেক সময় মা-বাবা ঝগড়া করলে কিংবা মা যদি শারীরিক নির্যাতনের শিকার হন, তখন সন্তান বাড়িতে চুপচাপ থাকলেও স্কুলে এসে বন্ধুদের মারে। অনেক বেশি জেদি হয়। শুধু তা-ই নয়, সন্তানের সামনে কাউকে কটাক্ষ করে কোনো কথা বলা উচিত নয়।’
আজকাল সব মা-বাবাই অনেক ব্যস্ত থাকেন। তাঁরা চাইলেও অনেক সময় সন্তানকে দিতে পারেন না। সে কারণে কোয়ালিটি সময় দিতে হবে, যাতে সন্তান কখনো নিরাপত্তাহীনতায় না ভোগে। কারও কারও ক্ষেত্রে দেখা যায়, খুব ছোটতে অনেক রাগ, জেদ; এমনকি মারামারি করার অভ্যাস থাকলে বয়ঃসন্ধিকালে ঠিক হয়ে যায়। সন্তানকে সময় দিতে হবে। আর মা-বাবার সান্নিধ্যে থাকলে সন্তানের সঙ্গে তাদের বোঝাপড়াও ভালো হয়।
শিশুরা নানা রকমের আবদার করে। চাওয়ামাত্রই সবকিছু দিয়ে দেওয়া ঠিক নয়। শিশুকে বলা যেতে পারে, তুমি যদি এই জেদ আর না করো, তাহলে তোমাকে একটা উপহার দেব। শিশুদের বুঝিয়ে বললে তারা কথা শোনে। শিশুকে কখনোই অন্য শিশুদের সঙ্গে তুলনা করা উচিত নয়। গল্পের ছলে বা কোথাও বেড়াতে নিয়ে গিয়ে তাকে বলা যেতে পারে, তার কোন কোন আচরণ করা ঠিক নয়। সবাই তাকে দুষ্টু ভাবছে। কিন্তু সে তো অনেক ভালো। এভাবে বললে সব শিশুই বুঝবে। এমনটাই মনে করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মেখলা সরকার।
একেক শিশুকে একেকভাবে বোঝাতে হবে। শিশুর মনস্তত্ত্ব বুঝে তার মারামারি করার প্রবণতাকে ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। এর জন্য অভিভাবকের ধৈর্যশীল ও সহনশীল হতে হবে।
আলোচিত ব্লগ
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।