তালা নামের বস্তুটার কদর দিন দিন বেড়েই চলছে!
এই তো ধরুন, আপনি টাকা বা কোন অতি প্রয়োজনীয় কাগজ পত্র কোন গোপন স্থানে রাখলেন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজন! এই নিরাপত্তার জন্য লাগিয়ে দিন তালা! আপনি থাকুন চিন্তা মুক্ত!
আপনি আপনার বিশাল দালান মানে বাড়ি পাহারা দেওয়ার জন্য নিয়োজিত করেছেন প্রহরী! কিন্তু এই প্রহরীকে পাহারা দিবে কে?
বাসায় লাগিয়ে দিন তালা!
হয়ে গেল আপনার বিশ্বস্ত প্রহরী! :-)
এইবার আসি বর্তমান সময়ে, এইতো আপনি একজন রাজনীতিবিদ। আপনি এখন ক্ষমতাসীন দল! আপনাকে ক্ষমতা থেকে হটানোর জন্য তৎপর বিরোধী দল!
সভা সমাবেশের দিন তারিখ ঠিক, এইবার সরকার দলের শুধু যা করতে হবে তা হলো, জোগাড় করা দরকার একটা তালা!
আপনার বাহিনী দিয়ে বিরোধী দলের নেতার বাসার প্রধান ফটকে লাগিদেন তালা!
এইবার আপনি হউন আন্দোলনের চাপমুক্ত সরকার দল :-) আপনি থাকুন নিশ্চিন্ত!
দেশের প্রধান বলে কথা!
তাই বলতেই পারি,
তালার উৎপাদন বাড়াও!
বিরোধী দলের আন্দোলন দমাও :-)
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



