নিশীত রজনীর নির্ঘুমালাপনে তুমি নেই।
নেই অস্তিত্বের কোন সমাবেশ,
তবুও লুকোচুরীতে আমাদের ভালবাসা!
তবুও ভালবাসায় শুধুই কানামাছি!
স্পর্শের বাহিরে তুমি
তাই বুঝি নেই কোন দায়ভার!
নিশীত রজনী একা নির্জনা আমি
চারিদিকে শুনি শুধুই হাহাকার!
আজব এই ভালবাসা
সীমানা যার আকাশ ছোঁয়া,
গভীরতা সেই পাতালপুরী প্রায়!
আজও আমি একা নির্জনা এই রজনী পাহারায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



