somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সঙ্গীত ,শিল্পসাহিত্য চর্চা ও ইসলাম ।।

২৪ শে মে, ২০১৪ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সঙ্গীত ,শিল্পসাহিত্য চর্চা ও ইসলাম ।।
মুসলিম বিশ্বে সবাই গান শুনছে, গাইছে । একসময় মুসলিমদের মনে ভয় সঙ্কোচ থাকলেও আজ আর সেই ইসলামের নিষেধাজ্ঞা কেউ মানছে না । হয়তো-‘ গান শোনা বা গাওয়া জায়েজ ’-এই মর্মে ইসলামকে নিজের মতকরে সংস্কার করে নিয়েছে । কিন্তু, তাহলে ‘ ইসলামেরও সংস্কার করতে হয়’- এই ধারণা হবে এবং অনেক মুসলমানই মানতে চাইবেন না । কেন না সব ধর্ম সংস্কার করেই তো পারফেক্ট ধর্ম ইসলামের আবির্ভাব-তারও যদি সংস্কার লাগে তাহলে তো পারফেক্ট তকমা খাটেনা ।

তাই এখনও আবু জফর সাহেবের মত লোকের অভাব নাই যারা গান গাওয়ার জন্য স্ত্রী ফরিদা পারভীন এর সাথে সম্পর্ক ত্যাগ পর্যন্ত করেছেন । অথচ এই আবু জফর এই পদ্মা এই মেঘনা’র মত গানের স্রষ্ঠা ,লিখেছেন ‘তোমরা কি ভূলেই গেছ মল্লিকাদি’র নাম –এর মত প্রতিবেশী হিন্দু বোনকে নিয়ে একটি আবেগঘন অসাম্প্রদায়িক গান । আজ তিনি বলেন,প্রাকটিসিং মুসলমান হবার পর, যে-
-‘আল্লাহ মেয়েদের কেবল পর্দার ভেতরেই থাকতেবলেন নাই,তাদের গলাকেও নীচুস্বরে রাখতে বলেছেন যাতে পরপুরুষ না শোনে । আমি ফরিদা পারভীনের জন্য দোয়া করি এবং তার গানের প্রেরণা হিসেবে কিছু করে থাকি তো তার জন্য কাফফারা দিতেও রাজী আছি । ’
সেই কাফফারা দিতেই বোধকরি তার ছোট ছেলেকে সীরাত মিশনে এ ভর্তি করিয়ে একজন ক্বেরাতি বানানোর প্রয়াস নিয়েছেন ।

ইসলামে সঙ্গীত কি নিষিদ্ধ ? আসল ইসলাম কি বলে ?

হযরত ইবনে আব্বাস কুরতবী গ্রন্থে জানাচ্ছেন-
-শয়তানের আওয়াজ কি ?
-গান বাজনা ও রঙ তামাশার আওয়াজই শয়তানের আওয়াজ।এর মাধ্যমেই সে সত্যকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে।’
এর থেকে জানা গেল বাদ্যযন্ত্র ও গান-বাজনা হারাম ।
ইবনে মাজা থেকে জানা যায়, বর্ণনা আবু দাউদ -রসুল বলেছেন-‘আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে পান করবে । তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে । আল্লাহ তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন এবং কতককে আকৃতি বিকৃত করে বানর ও শুকরে পরিণত করবেন ।’

দাউদ আরও জানাচ্ছেন,রসুল বলেন- ‘আল্লাহ মদ, জুয়া, তবলা ও সারেঙ্গী হারাম করেছেন । নেশাগ্রস্ত করে এমন সকল বস্তু হারাম ।’
মুফতি শাফী জানাচ্ছেন,-‘তবলা ,সারিন্দা প্রভৃতি বাদ্যযন্ত্র , নারীকন্ঠ নি:সৃত গান হারাম। কিন্তু সুললিত কন্ঠে যদি কবিতা পাঠ করা হয় ,বিষয়বস্তু যদি পাপ বা পঙ্কিলতা মুক্ত হয় এবং পাঠকারী যদি নারী বা কিশোর না হয়-তবে জায়েজ ।’ [বাংলা মারেফুল কোরান- পৃ: ১০৫৪]

পবিত্র কোরান বলছে-‘---যদি আল্লাহকে ভয় কর তবে বাক্যালাপে কোমলতা অবলম্বন করিও না যাতে দুষ্টলোকের মনে লালসা জন্মিতে পারে ।’
এই আয়াতের ব্যখ্যায় মওদুদী বলছেন,-‘যে দ্বীন পরপুরুষের সাথে মিষ্টসুরে আলাপ করার অনুমতি পর্যন্ত দেয় নাই,তা কি কখনও স্ত্রীলোকের স্টেজে আসিয়া নাচ গান করা পছন্দ করিতে পারে ? রেডিও টিভিতে প্রেমের গান গাহিয়া ভিন্ন পুরুষের মনে লালসার আগুন জ্বালাইবে ? -তাফহিমুল কোরান

তবে আল্লাহ ভক্তি বা ইসলাম প্রচার সংক্রান্ত বাদ্যহীন গান চলতে পারে বলে অনেকে মত দেন ।
পাকিস্তানের বিখ্যাত পপ গায়ক জুনায়েদ গান ছেড়ে আতরের ব্যবসা ধরেছেন । মুসলম হবার পর ক্যাট স্টীভেন গান ছেড়ে ইসলাম প্রচারে নেমেছেন।
তবে গানের পক্ষের মানুষগন বলেন -নবীজী একবার ঈদের সময়ে আয়েশার নিগ্রো দাসদের গান শোনাকে ওমরের নিষেধ স্বত্তেও যে অনুমতি দিয়েছিলেন সেই উদাহরন এনে গানকে জায়েজ করার এক যুক্তি দেন । তবে অধিকাংশ ধর্মবেত্তাগনের কাছে ওটি দুর্বল হাদিস । ওইটি দিয়ে এই শিল্পচর্চা জায়েজ করা যাবেনা ।
তাছাড়া শুধু তো গান নয়,অধিকাংশ শিল্পচর্চাই-যা মানুষকে তথাকথিত ধর্মপালন থেকে দুরে রাখে বলে মনে করা হয় , তা হারাম । ভাস্কর্য, ছবি আঁকা হারাম কারন যে কোন জীবন্ত প্রতিকৃতি আঁকা হারাম । শুধু গান বা ছবি আঁকা নয় যে কোন রকম শিল্পচর্চার বিরুদ্ধই যেন ইসলামের অবস্থান । সাহিত্যেও একই অবস্থা-একমাত্র ইসলাম ও পর্দা সহকারে প্রেম করা ছাড়া শিল্পসাহিত্য চলবে না।
ইসলাম যে কী রকম শিল্পহীন রমজান মাস এলে তা খুব ভালোভাবে উপলব্ধ করা যায় । ওই পবিত্র মাসে সমস্ত সাহিত্য সভা ,সমিতি আলোচনা, সম্মেলন , সাংস্কতিক অনুষ্ঠান বাতিল,কারণ সে সবযেন অপবিত্র কাজ ।
যে সব দেশে ইসলাম পূর্ণ মাত্রায় বহাল সে সব দেশের দিকে তাকালেই এই অবস্থা টের পাওয়া যায় । মধ্যপ্রাচ্যের আমির শাসিত দেশসমুহ সৌদি আরব ,আফগানিস্থান, এবং আফ্রিকায় মুসলিম শাসিত অঞ্চল সুদান সহ দেশগুলোতে একই অবস্থা । পাকিস্তানের লাহোর, একদা বোম্বের সাথে পাল্লা দিত শিল্পচর্চার ক্ষেত্রে । আজ তাদের ভারত থেকে ছবি আমদানি করে হল চালাতে হয় ।
এতসব কিছুর পরেও যারা শিল্পসাহিত্য চর্চা করেন তারা ইসলামের থেকে এক বিরুদ্ধ অবস্থান নিয়ে তা করেন অথবা ইসলামের সংস্কার বা নয়া ব্যখ্যা দিয়ে তা জায়েজ করেন ।

সমস্যা হলো ,-সে ব্যখ্যা সর্বজনগ্রাহ্য হবে না । ফলে তাদের ইসলাম পন্থাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে ।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৪ সকাল ১১:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×