somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থ পত্রিকার ৩য় সংখ্যা প্রকাশিত হইয়াছে

০৩ রা আগস্ট, ২০১১ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি অর্থ: আহমদ ছফা রাষ্ট্রসভা পত্রমালার ৩য় সংখ্যা (শ্রাবণ ১৪১৮) প্রকাশিত হইয়াছে। এই সংখ্যার প্রধান আকর্ষণ আহমদ ছফা প্রণীত অলাতচক্র উপন্যাসের বিলুপ্তপ্রায় প্রথম সংস্করণ। ইহা ১৯৮৫ সালের জুন মাসে প্রকাশিত নিপুণ পত্রিকার ঈদসংখ্যায় স্থান পায়। অনধিক এক দশকের মধ্যেই ছফা উপন্যাসটির পাঠ পরিবর্তন করিয়া পুস্তকাকারে প্রকাশ করেন। ১৯৯৩ সালে প্রকাশিত ঐ সংস্করণই এখন আহমদ ছফা রচনাবলিতে পাওয়া যাইতেছে।

অলাতচক্রের প্রথম সংস্করণ প্রকাশ উপলক্ষে দুইখানা ভূমিকাও ছাপান হইয়াছে। একটি লিখিয়াছেন সলিমুল্লাহ খান। অন্যটি নূর মোহাম্মদ। ইহা ছাড়া আরো ছয়টি নিবন্ধ/স্মৃতিকথা এই সংখ্যা স্থান পাইয়াছে।

এক্ষণে পত্রিকার সংক্ষিপ্ত পরিচিতি তুলিয়া দেওয়া হইল।

সূচিপত্র
প্রবেশিকা - ৭
অলাতচক্র
যুদ্ধ ও প্রেম: অলাতচক্র কাহিনীর দুই পুরাণ / সলিমুল্লাহ খান -
অলাতচক্র উপন্যাসের রাজনৈতিক দিক / নূর মোহাম্মদ - ৩৫
অলাতচক্র [১৯৮৫] / আহমদ ছফা - ৪৭
অর্থবেদ
বিশ্ববিদ্যালয়ে গুপ্তচরবৃত্তি / আহমদ ছফা - ১৫৭
আহমদ ছফার পরকীয়া / সাখাওয়াত টিপু - ১৬২
স্মৃতি
উজান স্রোতের কাণ্ডারি / আবু সাঈদ খান - ১৭১
আহমদ ছফা / মোহন রায়হান - ১৭৭
নামে কি আসে যায় / শামস আল মমীন - ১৮৫
আহমদ ছফা, অলাতচক্র ও কিছু স্মৃতি / সৈয়দ মনজুর মোরশেদ - ১৯৪

অর্থ: আহমদ ছফা রাষ্ট্রসভা পত্রমালা
৩য় সংখ্যা ॥ শ্রাবণ ১৪১৮
আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান সম্পাদিত
প্রধান সম্পাদক: সলিমুল্লাহ খান
প্রচ্ছদ ও নামলিপি: শিবু কুমার শীল
প্রকাশক: এশীয় শিল্প ও সংস্কৃতি সভা
পৃষ্ঠা: ১৯৯
দাম: ৳১০০

কার্যালয়
এশীয় শিল্প ও সংস্কৃতি সভা
৫/২ লালমাটিয়া, ব্লক এ, ঢাকা ১২০৯
ফোন ০১৭২৬০০০৩৩৩, ০১৬১২৮৭৭৩৫৫॥ ইডাক [email protected]

পাওয়া যাচ্ছে
আজিজ সুপার মার্কেট, এশীয় শিল্প ও সংস্কৃতি সভা
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১১ বিকাল ৫:৫৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×