কবিতা: পরাজয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
___♣
দেখি হাত ভরতি পরাজয়ের জল
_______ চুঁইয়ে পড়ছে কনুই ধরে,
__________ কনুই থেকে ফোঁটায় ফোঁটায়, হাটু হয়ে পায়ের পাতায়।
পরাজয় হাত ছুঁয়ে, পা ছুঁয়ে মাটিতেও উত্তাপ ছড়িয়ে যাচ্ছে।
হুঙ্কার দিয়ে বলে যাচ্ছে-
_______জয়ের আশা ছাড়!
ছোট বেলায় গল্প বলতে পারতাম কল্পনার জাহাজ কাধে নিয়ে
মাথা ভরতি কল্প-গল্প, ফিল্ম; মেকার হয়ে যাবো,
সিনেমার পর্দায় আমার নাম ভাসবে-
পরাজয়ের শুরু সেখান থেকেই।
গলায় সুর ছিল না, ছিল ছন্দ মেলানো কথা
ফিল্ম মেকার নাইবা হলাম, পর্দায় নাম আসবে গীতিকার হয়ে,
শব্দরুপে তুলে আনবো সবার মনের কথা
পরাজয় ক্রমে গুনগুনিয়ে শান্তনা পুরস্কার দিয়ে গেল,
বলে গেল, এ তোমার হবার নয়।
ছবি আঁকতাম সেই শৈশব থেকেই,
কল্পনায় ভেনাস কিংবা মোনালিসা আর মাথা ভর্তি সব স্কেচ
পরাজয় চোখে চশমা হয়ে এলো, নাকে চেপে বসলো
রাজ্যের সব ভাবনায় কল্পনার চকমকি পাথর ছুড়ে মারলো।
কলম চুঁইয়ে আজকাল রক্ত পড়ছে,
রক্ত কাগজে একে দিচ্ছে যন্ত্রনার রাজহাঁস, ফুরিয়ে যাচ্ছে কলমের কালি।
রাজহাঁস বড় হয়ে আসছে, দখল করে নিচ্ছে আমার সামান্য জায়গা খানি
কলম ধরেছিলাম লিখবো বলে-
অক্ষর শিল্প এখন নগ্ন প্রচ্ছদের চেয়েও মূল্যহীন হয়ে যাচ্ছে।
পরাজয় কলম চুইয়ে রাজহাঁস হয়ে যাচ্ছে-
আমি দুহাত দিয়ে তাকে ধরতে গেলাম
দেখি-
__________হাত ভরতি পরাজয়ের জল চুইয়ে চুইয়ে পড়ছে।
___♣___♣___♣___♣___♣___♣____
রচনাকাল:
১০/০২/২০১৪
রিভারষ্ট্রিট
সুসং নগর
১৪টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।