মুক্তগদ্য: লী লা ব সু ম তী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাস্তবতার আকাশটাকে টুকরো টুকরো করে দিতে পারলে কেমন হতো?
কল্পনার লাখো রঙ হয়তোবা তখন চিরদিনের জন্য চিরায়ত আসমানের গায়ে সেঁটে যেত। আক্ষেপ থাকতো না, ক্ষোভ থাকতো না। পিনপতন নীল পতঙ্গ, কামনার জাল বুনে যেত বাহারী বাহানার।
বড় বেশী বাস্তব সাথে নিয়ে ঘুরে বেড়ানোর তিক্ত অভিজ্ঞতা ছেড়া খাতায় জায়গা করে নিতে পারতো না। শুদ্ধ চিন্তার গ্লাস ভর্তি ক্যামিকেল মেশানো জুসে প্রশ্নবিদ্ধ স্তব্ধ দেয়াল মাথা উঁচিয়ে থাকতো না।
এইরকম না বোধক শব্দের ভীড়ে বাস্তবতা কঠিন সূর্যের মতো প্রতিদিন উদিত হচ্ছে। উদিত হচ্ছে অনাকাঙ্খিত আয়নামহল। আর মেনে নিতে হচ্ছে বুদ্ধের পিঠে গজিয়ে উঠা মানব বৃক্ষের ধ্বংস হবার নিদারুণ রসিকতা।
সেই কবে জেনেছিলাম কথিত পঞ্চনাগ মস্তকে ধরনী ধারন করে সৃষ্টি ধরে রেখেছেন। কেন রেখেছেন? সেই বৃত্তান্ত জানার কথা রইল বলা বাকী। পঞ্চনাগ যখন ক্লান্ত হয়ে যায় এবং স্থান পরিবর্তন করবার জন্য অন্য মস্তকে ধরণী কে স্থানান্তর করে ঠিক তখনি ভূমি নৃত্য উপগত হয় কিন্তু সেটা সর্বত্র হয়না।
কেন হয় না?
প্রশ্নের উত্তর নাই।
বসুমতী দেবী তার নৃত্যে মানব বৃক্ষের নিধন যজ্ঞ করেন নির্মম বাস্তবতার মধ্য দিয়ে।
মৃত্যুর সংখ্যা হাজার পেরুলেও বলা যায় না বসুমতীর এ নৃত্য ঠিক থেমেছে কি না। কথিত আছে পাপের পপকর্ন যদি অধিক উৎপন্ন হয় তখনও বসুমতী লীলা দেখিয়ে থাকেন।
নৃত্য করেন।
কেন করেন?
উত্তর নাই।
এটাই বাস্তবতা!
১৩টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।