somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পড়তে চাই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে...

১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোট বেলা থেকে স্বপ্ন প্রকৌশলী হবার ? তবে অনেক পথ অতিক্রম করে আসতে হবে প্রকৌশল বিদ্যা অর্জনের জন্য । নিজেদের নামকে লেখাতে হবে মেধাবীদের তালিকায় । ১২ বছরের শিক্ষাজীবনের সফলতা নির্ভর করে হাজারো মেধাবীকে পিছনে ফেলে ভর্তি পরীক্ষায় নিজের আসন অর্জনের মাধ্যমে । কিন্তূ কোথায় পড়তে হবে? হ্যা প্রথমেই আমাদের টার্গেট হতে হবে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ।
এসো জেনে নেয়া যাক সেই বিদ্যাপীঠগুলো সম্পর্কে ।





Bangladesh University of Engineering & Technology (BUET) :


Bangladesh University of Engineering & Technology (BUET) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দেশের প্রথম এবং অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয় । ঢাকার পলাশীতে প্রায় ৭৭ একর জমির উপর অবস্থিত বুয়েট ক্যাম্পাস। বুয়েটের ইতিহাস শুরু ১৮৭৬ ঢাকা সার্ভে স্কুল স্থাপনের মাধ্যমে।এরপর যথাক্রমে ১৯১২ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে রূপান্তরিত করা হয় এবং ১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদে অধিভূক্ত হয়। পরবর্তী সময়ে EPUET নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে এবং স্বাধীনতার পরে BUET নামকরন করা হয়।
বুয়েটের বর্তমান শিক্ষার্থী-সংখ্যা প্রায় ৫,৫০০ এবং শিক্ষক-সংখ্যা প্রায় ৫০০।
প্রতি বছর প্রায় ১০০০ শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জনের জন্য ভর্তির সুযোগ পায় ।




এ বছর পর্যন্ত স্নাতক পর্যায়ে ১১ টি বিভাগ চালু ছিল :
*কেমিকৌশল বিভাগ (ChE)
*বস্তু ও ধাতব কৌশল বিভাগ (MME)
*পুরকৌশল বিভাগ (CE)
*পানিসম্পদ কৌশল বিভাগ (WRE)
*যন্ত্রকৌশল বিভাগ (ME)
*নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ (NAME)
*ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিঃ বিভাগ (IPE)
*তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ (EEE)
*কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (CSE)
*স্থাপত্য বিভাগ (ARCH)
*নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ (URP)
-------------------------------------------------------
ওয়েবসাইট







Khulna University of Engineering & Technology (KUET) :



Khulna University of Engineering & Technology (KUET) খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট)। খুলনার ফুলবাড়ীগেট এ প্রায় ১০১ একর জমির উপর অবস্থিত কুয়েট ক্যাম্পাস। কুয়েটের ইতিহাস শুরু ১৯৭৪ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের মাধ্যমে । পরবর্তীতে ভারতের IIT এর আদলে চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনাতে গড়ে তোলা হয় বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজী সংক্ষেপে BIT. ২০০৩ সালে BIT খুলনাকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় KUET এ রূপান্তরিত করা হয়। কুয়েটের বর্তমান শিক্ষার্থী-সংখ্যা প্রায় ২,৫০০ এবং শিক্ষক-সংখ্যা প্রায় ২২০।
প্রতি বছর প্রায় ৬৬০ শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জনের জন্য ভর্তির সুযোগ পায় ।





এ বছর পর্যন্ত স্নাতক পর্যায়ে ৮ টি বিভাগ চালু ছিল :
*পুরকৌশল বিভাগ (CE)
*তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ (EEE)
*যন্ত্রকৌশল বিভাগ (ME)
*কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (CSE)
*ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিঃ বিভাগ (ECE)
*ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিঃ বিভাগ (IPE)
*লেদার ইঞ্জিঃ বিভাগ (LE)
*নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ (URP)

--------------------------------------------------
ওয়েবসাইট








Chittagong University of Engineering & Technology (CUET) :
Chittagong University of Engineering & Technology (CUET) চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট)। চট্টগ্রামের পাহাড়তলীতে এ প্রায় ১৬৯ একর জমির উপর অবস্থিত চুয়েট ক্যাম্পাস।চুয়েটের যাত্রা শুরু ১৯৬৮ সালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের মাধ্যমে । পরবর্তীতে ভারতের IIT এর আদলে চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনাতে গড়ে তোলা হয় বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজী সংক্ষেপে BIT. ২০০৩ সালে BIT চট্টগ্রামকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় CUET এ রূপান্তরিত করা হয়। চুয়েটের বর্তমান শিক্ষার্থী-সংখ্যা প্রায় ২,৪০০ এবং শিক্ষক-সংখ্যা প্রায় ১৫০।
প্রতি বছর প্রায় ৬০০ শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জনের জন্য ভর্তির সুযোগ পায় ।




এ বছর পর্যন্ত স্নাতক পর্যায়ে ৭ টি বিভাগ চালু ছিল :
*পুরকৌশল বিভাগ (CE)
*যন্ত্রকৌশল বিভাগ (ME)
*তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ (EEE)
*কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (CSE)
*পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিঃ বিভাগ (PME)
*নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ (URP)
*স্থাপত্য বিভাগ (ARCH)

-----------------------------------------------------
ওয়েবসাইট






Rajshahi University of Engineering & Technology (RUET) :

Rajshahi University of Engineering & Technology (RUET) রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট)।রাজশাহীর কাজলাতে প্রায় ১৫০ একর জমির উপর অবস্থিত রুয়েট ক্যাম্পাস।রুয়েটের ইতিহাস শুরু ১৯৬৪ সালে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের মাধ্যমে । পরবর্তীতে ভারতের IIT এর আদলে চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনাতে গড়ে তোলা হয় বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজী সংক্ষেপে BIT. ২০০৩ সালে BIT রাজশাহীকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় RUET এ রূপান্তরিত করা হয়। রুয়েটের বর্তমান শিক্ষার্থী-সংখ্যা প্রায় ১৮০০ এবং শিক্ষক-সংখ্যা প্রায় শতাধিক ।
প্রতি বছর প্রায় ৫৭০ শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জনের জন্য ভর্তির সুযোগ পায়



এ বছর পর্যন্ত স্নাতক পর্যায়ে ৮ টি বিভাগ চালু ছিল :
*পুরকৌশল বিভাগ (CE)
*তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ (EEE)
*যন্ত্রকৌশল বিভাগ (ME)
*কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (CSE)
*ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিঃ বিভাগ (ETE)
*ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিঃ বিভাগ (IPE)
*গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিঃ বিভাগ (GCE)
*নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ (URP)

----------------------------------------------
ওয়েবসাইট

ভর্তি পরীক্ষাতে অংশ নেবার জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের ১২ বছরের শিক্ষাজীবনে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শ্রেণী বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হয়।উচ্চ-মাধ্যমিকে যথাক্রমে পদার্থ, রসায়ন ও গণিতের গ্রেডকে প্রাধান্য দিয়ে ২০ এর স্কোরে মূল্যায়ন করা হয়।জেনে রাখা প্রয়োজন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোতে অন্যান্য সরকারী বিশ্ববিদ্যালয়ের তুলনায় খুবই কমসংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষাতে অংশ নেবার সুযোগ দেয়া হয়।
সকলের প্রতি শুভকামনা।





সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×