somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুম্মা বার, সনাতন ধর্মালম্বীদের উপর হামলা ও আমার ঘুম।

২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কাল আমি খুব টেনশন এ ছিলাম, যদিও গতকাল ছিল শুক্রবার, পবিত্র জুমআর দিন।

আর জুমার দিন ছিল বলেই আমার দুশ্চিন্তা আরও বেশী ছিল; আপনাদের নিশ্চয়ই গত জুম্মার কথা মনে আছে।
ঐদিন, জুম্মার নামাজ শেষে এদেশের ধর্মপ্রাণ মুমিনগণ কোরান অবমাননার অভিযোগে সারা দেশজুড়ে সনাতন ধর্মালম্বীদের মন্দির, বাড়িঘর ও দোকানপাটে হামলা করেছে, তাদের হাতে প্রান খুইয়েছে কয়েকজন হিন্দু (তারা সম্ভবত পূর্ণ মানুষ না)। সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পরিনত হয়েছে শোক, আতংক আর বিভীষিকাময়। দেশব্যাপী এ সহিংসতায় হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। আর সারাদেশব্যপী এ সহিংসতা নিয়ন্ত্রণে সরকার, তার প্রশাসন ও গোয়েন্দা বাহিনী চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

এর ই মাঝে গত সপ্তাহে পত্রিকা মারফত জানতে পারলাম, কোরান অবমাননাকারী ইকবাল হোসেন, এমনকি তার ছবি এবং পরিবারের পরিচয় ও অবস্থান ও প্রকাশ পেয়ে গেল।

আমি বড়ই উদ্বিগ্ন ছিলাম, গতকাল জুম্মার নামাজের পরে না আবার কুরান অবমাননাকারী ইকবালের বাসায় হামলা করে, তার পাড়ায় হামলা করে, তার শহরে হামলা করে বসে, সে পবিত্র কোরান হনুমানের পায়ের উপর রাখার পূর্বে যেসকল মসজিদের ইমামের সাথে কথা বলেছে, তাদের উপর না সাধারণ মুসল্লীরা হামলা করে বসে।

এই নাদান মুমিনেরা আবার কার না কার বাসায় হামলা করে বসে, উত্তেজনার বশে এরা কিনা আবার ভিন্ন তরিকার মুসলমানদের ঘরবাড়ি, মাদ্রাসা ও মসজিদে হামলা করে বসে, সেখানে ই না এরা আবার কুরান পোড়ায়, অবমাননা করে। (৫ ই মে বায়তুল মোকাদ্দেস এর সামনে ও ফরিদপুরের সালথা উপজেলায় আহলে হাদীসের মসজিদ ও মাদ্রাসা ভাংচুর)

সরকার গত সপ্তাহের ন্যয় এ বারে ও ব্যর্থ হতে পারে।

গত রাত অবধি আমি কোনও সংবাদ পাইনি, কোথাও না, কোনও সংবাদপত্র, টিভি এমনকি ফেসবুকে ও।
আমি এ নিয়ে বড়ই পেরেশানিতে আছি।

মহান আল্লাহ রব্বুল আলামিনের দোহাই, নবীজীর দোহাই, পবিত্র কোরানপাকের দোহাই, আপনারা সঠিক সংবাদ দিয়ে আমাকে ভারমুক্ত করুন।

এ দুশ্চিন্তায় আমি ক্লান্ত হয়ে গেছি, সমস্যা হয় আমার, খুব সমস্যা, টেনশন নিতে পারি না,
মানে বেশী দুশ্চিন্তা করলে আমার আবার ঘুম ভাল হয়, গভীর হয়, দুশ্চিন্তায় আমার এখনও ঘুম পাচ্ছে (হাই)।
আর তাই মারাত্মক রকম দুশ্চিন্তায় গত রাতে আমি মরার মত ঘুমাইছি।

https://www.google.com/amp/s/www.bbc.com/bengali/news-55020008.amp
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×