somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"পড়া"

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"পড়া" র বাতিকটা বহুত আগে থেকে।
পড়া বলেছি, "বই পড়া" বলিনি।

লেখা কিছু পাইলেই পড়ার স্বভাব ছিল, সে হোক পুরাতন পত্রিকা, কাগজের ঠোঙা, পুরান ম্যাগাজিন, কোরান শরীফের বাংলা অনুবাদ (আরবি বুঝি না), কারো ডায়রি (খুব খুব বাজে স্বভাব), গল্প উপন্যাস, বাংলা চটি, আর হ্যা, স্কুলের লাইব্রেরি থেকে উদ্ধার করা রোমান্টিক প্রেমের চিঠি; শেষেরটা আমাদের সবথেকে প্রিয় কাজ ছিল।

পুরাতন ছেড়া পত্রিকা পড়েই জহির রায়হানের অন্তর্ধান সম্বন্ধে জানতে পেরেছিলাম, আরও অনেক অনেক কিছু পড়েই নিত্য নতুন বিষয় জানার সুযোগ হয়।

গ্রামে বড় হওয়ায় আসলে বাহিরের জগতের বইয়ের সাথে পরিচিত হওয়ার সুযোগ ছিল সীমিত, পাঠাগার বলতে ছিল একমাত্র স্কুলের লাইব্রেরি, সে থাকত সাধারণত তালাবদ্ধ, লাইব্রেরিয়ান কাম ধর্মীয় শিক্ষক জনাব ইদ্রিসুর রহমান মোল্লা ছিলেন আমার কাকা ।

গ্রামের লাইব্রেরি হিসেবে এটি ভালোই সমৃদ্ধ ছিল, আর এর সমৃদ্ধ থাকার পেছনে আমাদের প্রধান শিক্ষক বাবু নিমাই চন্দ্র দাসে ভূমিকা স্বীকার করতে ই হচ্ছে; তাকে দেখতাম, বাইরে গেলেই দুই চারখানা বই নিয়া আসতেন, আর সে বইগুলো পাঠাগারের সেলফ এ শোভা পেত।

আমার কঠোর আব্বা অবশ্য আমার বাইরের বই পড়াকে একদমই প্রশ্রয় দিতেন না, তিনি বরাবর ই পাঠ্যবই এর প্রতি মনোযোগী ছিলেন।

এত যে পড়ার কথা বলছি, এ পাঠ্যবই না, আদোতে বইই না, এই পড়াটা মূলত অধ্যয়ন, চোখ ও মন দিয়ে পড়া।

একটা সময় এমন দাড়াইছিল, প্রিন্টিং সবকিছুকেই ধ্রুবসত্য ধরে নিতাম, সেখান থেকে এখন বের হয়ে আসছি, ধীরে ধীরে শিখে।

এখন আর পড়াটা ঠিক পড়া বা অধ্যয়নে সীমাবদ্ধ নাই, বা নেই অতসময় বই পড়ার, চাকরি, সংসার, ব্যাক্তিগত জীবন, সব নিয়ে খানিক ব্যস্ততার ভীরে ডুবে আছি, সাথে ইউনিভার্সাল ডিস্ট্রাকশন মোবাইল তো আছেই (এর কথা বলতে চাইছিলাম নান, গোপন প্রেমিকার মত)।

এখন ও সুযোগ পেলে পড়ি, চেষ্টা করি সেই সমস্ত লেখা পড়ার, যেগুলো আমার চিন্তার জগতকে নাড়া দেয়, কোনো ১ টা বিষয় কে ভিন্নভাবে চিন্তা করতে প্ররোচিত করে, বা চেনা জানা জগতটাকে ঝাকি দেয়।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×