বহুত দিন, বর্ণের পরে বর্ণ ভেসে যাচ্ছে জলে
কিষানী ধানের বীজ দেয় জল ভাঙা ওমে
কিষান ফলায় লাঙলের ফলা,
কিষানীর কাদামাটিতে, স্বর্গের খোজে
এ মনের কাদামাটি, যেমনি করে মিহি
কিষানীর স্তন মইয়ে
বর্ণেরা সব অংকুরিত হয়, শব্দ বুকে
চাষা বোনে বীজ, সদ্য চাষ করা ক্ষেতে
এলোমেলো ভাবনা, কথাতে
কথারা সব ভিজে যায়, ঠোটে
প্রেমিকার স্তনে, ভাবনারা সব জ্যান্ত
হাটে জিভের ডগায়
অত:পর, রোপন করে কৃষক ধানের গোছা
চুলের মুঠি ধরে,
বাক্যরা সব ঝড়ে পরে, কলমে
কবিতায়!
রাত ১.১৪
শুক্রবার, সেপ্টেম্বর ৮, ২০২৩
পাতারহাট, মেহেন্দীগঞ্জ, বরিশাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


