somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্ম-আলোচনা

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরাবরই চেয়েছিলাম, কেউ আমার সমালোচনা করুক, গঠনমূলক।

হয়তোবা কেউ করেছে, বুঝি নাই বা আমলে নেই নাই, ঘাউড়া পরিচয়টা ইদানিং খুব ব্র্যান্ড হয়া দাড়াইছে।
তেমন কেউই সমালোচনা করে নাই, হয়তোবা আমারে বুঝতে পারে নাই, বা আমারে দেখতে বা বুঝতে ওকে মনে হইত।
বা তার সমালোচনারে তথ্য/তর্ক দিয়া উড়ায়া দিতাম।

এই ব্লগে এই নিকে ই অনেক কবিতা জাতীয় কিছু লেখি, আদৌ কবিতা হয় কিনা, সে ও জানিনা;
আর পপুলার যে না সে বুঝি বিলকুল, এখানে ও তেমন একটা সমালোচনা পাইনি,
যেটা পেয়েছি গ্রহন করেছি, গঠনমূলক দৃষ্টিভংগি থেকে।

আশেপাশে কাব্য পছন্দ করে সেরকম ব্যক্তি ও কেউ নাই, বন্ধু ভাগ্য আমার বরাবরই খারাপ, বা শূন্যের পর্যায়ে।

তার উপরে এই সকল লেখাগুলো নিয়ে একটা বই প্রকাশ করার কথা ভাবলাম, সংকলিত করে দেখলাম, ৭০ টার মত লেখা হচ্ছে।

কাগজের অপচয় নিতে পারব না, প্রকাশের চিন্তা করার পূর্বে ভাবলাম কাউকে দেখাই, কাউকে ই পেলাম না, এই ব্লগে সমালোচনা করার আহ্বান করে লিখলাম, সারা পাই নি (ভিন্ন কন্টেক্সটে)।

স্মরনাপন্ন হলাম, একজন কবির, বর্তমান সময়ের বিখ্যাত কবি।
আমার দৃষ্টিতে সে সময়ের সাহসী ও খুব প্রাসংগিক, আমার পছন্দের তো বটেই।

সে আমার লেখা দেখতে রাজি হল, তাকে পান্ডুলিপি দিলাম, সময়ের পূর্বে ই সে আমাকে কল করল ও আমার লেখার ব্যাপারে নিম্নের মন্তব্যগুলো দিলঃ
১) ব্যক্তি জীবনে ডিপ্রেসড- সত্য।
২) সেক্সুয়ালি ফ্রাস্টেটেড- আমার মনে হয়না, ভীষণ কনফিউজড ও ব্যাপারটা লিনিয়ার না।
৩) লেখায় অহেতুক সেক্স ও কাম চলে আসে- আসে, অহেতুক কিনা জানিনা।
৪) পড়ে মাথা ব্যাথা করছে, পড়া একধরণের শাস্তি - রিমান্ডে পড়ানো যেতে পারে।
৫) লাইনের পরে লাইন লেখা, পুরো পৃষ্ঠা, কোনও সেন্স মেক্ করে না - নন্সেন্স রাইম।
৬) কাওয়ালী লেখার চেষ্টা, ছন্দ ই তো হচ্ছে না- নো মন্তব্য।
৭) নিজেকে খুব বড় কিছু ভাবেন - হাসি অনর্থক।
৮) প্রথম জীবনে প্রচন্ড ইনফেরিয়র কমপ্লেক্সে ভুগছেন - হুম।
৯) এখন সুপিরিয়র কমপ্লেক্সে ভুগছেন - না, হাসাইলেন।
১০) নিজেরে খুব বড় ভাবেন, ইন ফিউচারে বড় কিছু হয়ে কিভাবে রিয়্যাক্ট করবেন সেটা ভেবে পুলকিত হচ্ছেন-- না।
১১) না ভেবেই কাজ করেন - হ্যা।
১২) স্পর্ধা সম্পন্ন ব্যক্তি - শব্দটায় আপত্তি আছে।
১৩) প্রচন্ড ঘাউড়া - ডেফিনিটলি।
১৪) প্রিয় কবি কে - কেউ না।
১৫) কার লেখা পড়েছেন - র‍্যান্ডম।
১৬) কোন ও কবির ১ টা বই/ কাব্যগ্রন্থ পড়েছেন, নাম বলুন - পড়িনি।
১৭) প্রস্তুতি ছাড়া ই কবিতা লিখতে বসেছেন - নো মন্তব্য।
১৮) আপনার কন সেপ্ট গুলো ভালো, প্রস্তুতি না থাকায় ভালো হয় নাই।
১৯) ৭০ টার মধ্যে ৫০ টা ভালো ই শুরু করেছিলেন, এক পর্যায়ে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন।
২০) আপনার লেখা পড়ার শুরুতে মনে হয় ফটিয়ে ফেলবেন, শেষে গিয়ে জিরো, মনে হয় পর্বতের মূষিক প্রসব।
২১) ৫০টা কবিতার ক্ষেত্রে কবিতা না হয়ে দারুণ ৫০ টা কবিতার এবর্শন হয়েছে, মৃত্যু হয়েছে।
২২) আগামী ১ বছর ১ টা কবিতা ও লেখবেন না, শুধু পড়বেন, আইডিয়াগুলো নোট রাখবেন।
২৩) আপনাকে কেউকি সাইকিয়াট্রিস্ট দেখাতে বলেছে - না, তবে আমার ই মনে হচ্ছে, আমার দেখানো উচিত।
২৪) আপনি প্রচন্ড অসৎ, অসততা নিয়ে কবিতা লেখা যায় না - কোন প্রসংগে বলছে, সেইটা ভুলে গেছি।
২৫) আপনি খুব রকম মিথ্যুক - আংশিক।
২৭) আপনার মাঝে সৌজন্যবোধ নাই - সৌজন্যবোধ নিয়া কনফিউশন।
২৮) আপনার সাথে কথা বলা একটা পেইন - স্বীকার করি।

তার আর ও কিছু সমালোচনা ছিল, পুরোটা মনে নেই, সাজালে মোটামুটি এই।

এই সমালোচনা টুকুন নিতে আমি পে করেছি, না এইটাকে আপনারা অহেতুক বা অপ্রয়োজনীয় ভাববেন না, এইটা তার কাজের সম্মানী।
এইটাকে আমি পুরোপুরি সমর্থন করি।

সে যে কাজটা করেছে, সেটা আসলেই পেইনফুল, ও নাথিং ইজ ফ্রি অর শুড বি ফ্রি।

আমার এই পোস্ট ও তেমন পাঠক প্রিয়তা পাবে না, তেমন কেউই পড়বে না- ইভেন আমার এই লেখাটা পড়া ও হবে প্যারাময়।

ইউ আ ওয়েলকাম।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরছে অনলাইন ক্লাসঃ বাস্তবতা অফলাইনে কিন্তু সিদ্ধান্ত অনলাইনে

লিখেছেন মোগল সম্রাট, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০




সরকার তিনদিন অনলাইন, তিনদিন অফলাইনে ক্লাস চালুর কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিভাইস, ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এসব কি সবার নাগালে আছে? নাকি সিদ্ধান্ত নেওয়ার সময়... ...বাকিটুকু পড়ুন

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

×