এবারে বলছি আমার আরেকজন প্রিয় ব্যক্তির কথা।
সে ও একজন ব্যাংকার, আমার ই মত একটা সরকারি ব্যাংকের ব্যবস্থাপক।
মাসুদ ভাই, আমাদের মাসুদ ভাই।
তার সাথে পরিচয় কর্মসূত্রে, পরিচয় তার অফিসে গিয়ে।
একজন দক্ষ ব্যাংকার, একজন অসাধারণ মানুষ।
তার নিকট থেকে ব্যাংকিং এর অনেক ইন্স & আউটস শিখেছি, যদি ও আমরা একই ব্যাংকে নেই।
ফাইলিং করা, ঋণ ফাইল প্রস্তুত করা, শাখাকে সাজানো গোছানো, স্টাফদের ম্যানেজ করা,
গ্রাহকদের সামলানো, হাই অফিসিয়াল ও বিভিন্ন হেভি ওয়েট ব্যক্তিদের ম্যনেজ করা
এরকম আর ও অনেক কিছুই শিখেছি তার নিকট থেকে, তাকে দেখে, তার গল্প শুনে।
ব্যক্তি জীবনে খুব ধার্মি, সৎ ও নিপাট ভদ্রলোক।
অবশ্য ধর্মীয় মত নিয়া তার সাথে আমার খুব লাগত, তার মতের সাথে আমার মতের ভিন্নতা ছিল।
তাকে ভুল বলছি না, সে জাস্ট প্রচলিত ধর্ম মতকে মেনে নিয়ে চলত,
আর এই প্রচলিত ধর্মমত সাধারনত ওয়াহাবী মতাদর্শ ও আমারটা সুফী মতবাদ, পার্থক্য এখানে ছিল।
আমাদের আড্ডাগুলো খুব প্রানবন্ত ছিল, সময় টা দারুন কাটত, আড্ডা গানে।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




