somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোযার পবিত্রতা রক্ষা করুণ!

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবী পরীক্ষা ক্ষেত্র, একজন মুমিনের জন্য।

আর এই পরীক্ষায় আর সকল পরীক্ষার মত প্রশ্ন আছে, এবং এই পরীক্ষায় প্রশ্ন ও পরীক্ষা পদ্ধতি আলাদা।

এই পরীক্ষার প্রশ্ন আল্লাহর নিজের করা, এবং আল্লাহর সে প্রশ্ন ও পরীক্ষা অতীব প্র‍্যাক্টিক্যাল, এইখানে থিওরি জায়গা নাই।

যেমন: একজন রোযাদার মুমিনের জন্য পরীক্ষা, "তার সামনে আরেকজন ব্যক্তি খাবার খাবে, রোযাদারের জন্য যা নিষিদ্ধ সেইটা করবে, এবং রোযাদার ব্যক্তি এইসব দেখেও নিজেকে সংযত করবে।"

রোযাদার ব্যক্তি সুযোগ থাকা সত্বেও, সমুখে প্রলোভন থাকা স্বত্ত্বেও নিজেকে সংবরণ করবে।

রোযাদারের সামনে যে একজন খাবার খাচ্ছে, এইটা ই আল্লাহ রব্বুল আলামীনের পরীক্ষা, আল্লাহপাক চাইলেই সবাইকেই রোযা রাখাইতে পারেন।

‘আর তোমার প্রভু-প্রতিপালক যদি চাইতেন অবশ্যই তিনি সব মানুষকে এক উম্মত বানিয়ে দিতেন। কিন্তু তারা সব সময় মতভেদ করতেই থাকবে’ (সুরা হূদ, আয়াত: ১১৮)।

আল্লাহ প্রেরিত এই প্রশ্ন বা টাস্ক আমরা পালটে দিচ্ছি। কিভাবে?

রোযার পবিত্রতা রক্ষার নামে, খাবারের দোকান বন্ধ রাখতে বাধ্য করে, অন্য কেউ খাবার খেলে তাকে নিয়ে হাসি-তামাশা করে বা তার দিকে এমনভাবে তাকানো, যেন সে নরকের কীট!

(আমরা একটাবার ও ভাবছি না, অসুস্থ রোগী আছে, ছোট বাচ্চারা আছে, আছে দিনমজুর, এছাড়া ও আছে ভিন্নধর্মাবলম্বী, এ ছাড়া ও একজন মুসলমানের ও রোযা রাখতে না পারার অনেক কারণই থাকতে পারে)

তাছাড়া নিজে রোযা রাখলে যে অন্য কেউ আহার করতে পারবে না, জোর করে খাবার দোকান বন্ধ রাখতে হবে, খাবার ই এভেইলেবল করা যাবে না, এই ধরনের কোন ও আইন বা নিয়ম হাদীস কোরানে ও তো পেলাম না, রসূল (স) ও করছে বইলা পাইলাম না, তা আপনারা করছেন কিভাবে?

মানে কোন বিধান বলে?

এই যে পালটে দিচ্ছি, হাদীস কোরানে যা নাই, আল্লাহর নবী যা কয় নাই, করে নাই, আল্লাহপাক যা করতে কয় নাই, সেইগুলো আল্লাহ ও তার পেয়ারের নবীর নামে করছি, এইটারে কি বলবেন, খোদার উপরে খোদাগিরি?!
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১২:৪৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

×