কথা
১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"এত কথা কও কির লাইগ্যা?"
তাইতো, এত কথা কই ক্যান!
কিন্তু, আমার যে হাজার কোয়ারি,
এই পাখিটার নাম কি?
ঐ পাখিটা লাফায় চলে ক্যান?
দূরে ডাকে কোন পাখিটা?
এমন সুরে পাগল পাড়া...
কাল রঙের পক্ষিটা আবার
ভোর হলেই কাকা করে ক্যান!
ছোট্ট একটা পক্ষি নাকি
তালগাছেতে ঘর বোনায় য্যান
ঘরের চালে দুইটা পক্ষি
ডিম পেড়েছে এক জোড়া
কবরস্থানে ঝোপের মধ্যে
দুইটা টুনির ডিম জোড়া!
কেউ ধরবি না, কেউ ছুবি না
এত্ত সুন্দর ডিমগুলা
এত্তগুলো ছাও হবে তার
পালব আমি সবগুলা।
"এত্ত কথা কও কির লাইগ্যা!"
এত কতা কই কির লাইগ্যা?
এই ফুলটা ছোট্ট এত
নাম দেয়নি কেউ তোমায়
নামটা দিলাম ঘাসফুল
আর কেউ যেন না মারায়
এই ফুলটা হলুদ বড়
সূর্যের সাথে ভাব কি!
লাল ফুলেতে এত্ত ঘ্রান
মৌমাছি তুই চাস কি?
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন