somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিম ও মৌলবাদ

১৭ ই জুন, ২০১৫ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মৌলবাদী’ শব্দটি আজকাল মুসলিমদের বোঝাতে ব্যবহৃত হলেও শব্দটির উৎপত্তি হয়েছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের গোড়ামীর পরিভাষা হিসেবে। সেই গোড়ামী’র তকমা এখন মুসলিম জাতির গায়ে। অনেকে বলেন এটা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে করা হয়েছে। মুসলিমদেরকে মৌলবাদী বলে পরিচিত করতে পারলে তাদের উপর নির্যাতন করার রাস্তা প্রশস্ত হয়, সে কারণেই এই অপপ্রচার। কিন্তু এ কথায় আমার আপত্তি আছে। মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র যে হচ্ছে না তা নয়। কিন্তু মৌলবাদী তকমাটি মুসলিমদের ঘাড়ে চেপেছে শুধুই বাহ্যিক ষড়যন্ত্রের বলে নয়, অভ্যন্তরীণ দৈন্যতাও তার জন্য দায়ী। মৌলবাদী শব্দটির ব্যবহার যে অর্থে হয়, অর্থাৎ যৌক্তিক পরিবর্তনকে স্বীকার না করে, জ্ঞানের স্বল্পতার কারণে প্রাচীন অন্ধ-বিশ্বাসকেই জোর করে সমাজের উপর প্রয়োগ করা, সেটা এই মুসলিম জাতির মধ্যেও উপস্থিত আছে এবং ভালোভাবেই আছে। এটা টিকিয়ে রাখছে কথিত আলেম, মাওলানা, ওয়ায়েজ, পীর সাহেবরা।
সাধারণ মানুষ মৌলবাদী এই অর্থে যে, তারা অধিকাংশ নিজেরা নিজেদের মতো ধর্মকে উপলব্ধি না করে সম্পূর্ণভাবে আলেম-মাওলানা বলে পরিচিত শ্রেণিটির উপর নির্ভর করে। তাদের এই নির্ভরতার সুযোগ নিয়ে ওই শ্রেণিটি নির্বিঘেœ মৌলবাদী চিন্তা-চেতনার প্রসার ঘটায়। প্রতিদিন আলু-পটলের মতো তারা ধর্মকে কেনাবেচা করে। জাতিকে ঘোর অন্ধকারে ফেলে রেখে নিজেদের স্বার্থের বাতি জ্বালিয়ে রাখে। মৌলবাদের প্রথম শর্ত মোতাবেক এই ধর্মব্যবসায়ীরা সমালোচনাকে সর্বাধিক ভয় করে। যেমন ধরুন, কেউ যদি বলে ইসলামের কাজ করে যে কোনো প্রকার পার্থিব সুবিধা লাভ অন্যায্য, হারাম- এরা সাথে সাথে সেই ব্যক্তির কণ্ঠরোধ করার প্রচেষ্টা চালায়। এদের ব্রহ্মাস্ত্র হলো ফতোয়া। যা দিয়ে যাকে তাকে নাস্তিক, কাফের, মুরতাদ আখ্যা দেয়া যায়। এদের এই অস্ত্র এতটাই তীক্ষ ও কার্যকর যে, হেযবুত তওহীদ আন্দোলন সম্পর্কেও তারা কিছু সময়ের জন্য দেশবাসীকে বিভ্রান্ত করে রাখতে সক্ষম হয়। পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতার বিরুদ্ধে আদর্শিকভাবে লড়াইরত হেযবুত তওহীদের সদস্যদেরকে যখন তারা খ্রিস্টান বলে সমাজে অপপ্রচার চালাতে পারে তখন খুব সাধারণ জ্ঞানেই এদের ফতোয়াশক্তির গভীরতা পরিমাপ করা যায়। মৌলবাদীরা চায় যে কোনো প্রকারে নিজেদের বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দিতে। বিষয়টা এমন যে, তুমি বিশ্বাস করো আর না করো, তোমাকে এটা পালন করতেই হবে। এরা নিজেরা জ্ঞান-বিজ্ঞানের সংস্পর্শকে হারাম জ্ঞান করে দূরে তো থাকবেই, সঙ্গে জাতিটিকেও অজ্ঞতার অন্ধকারে নিপতিত করে। ইসলাম কোনো প্রাচীন, অসার, স্থিতিশীল ও নি¯প্রাণ ধর্মবিশ্বাস নয়। গতিই হচ্ছে ইসলামের প্রাণ। অথচ আজ সেই গতিকেই কিনা রুদ্ধ করে রাখা হয়েছে। ইসলামকে আবদ্ধ করে রাখা হয়েছে আরবীয় বেশ-ভুষা, কৃষ্টি-কালচার, ভাষা ও ব্যক্তিগত আচার-অনুষ্ঠানের ভেতরে। ১৪০০ বছর আগের গণ্ডি থেকে বের হয়ে ইসলাম যে আজকের একবিংশ শতাব্দীতেও স্বমহীমায় নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারে সে জ্ঞান এদের নেই, তেমন ইচ্ছাও নেই।
দুর্ভাগ্য আমাদের আজকের একবিংশ শতাব্দীতে এসেও এই ধর্মান্ধ মৌলবাদীদের উৎপাত স্বচক্ষে দেখতে হচ্ছে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৫ সকাল ১১:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

×