somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপন বাড়ি

১৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমিতে কাশফুল একাকী নিঃসঙ্গ অবস্থায় থাকে। সেখানে কারো কাছে নিজের সুখ-দুঃখের কোনটাই শেয়ার করতে পারেনা। এই একাকী থাকা বলতে সবার মাঝখানে থেকেও একা থাকা। আর আশপাশে যারা আছে তাদের তারুন্য অনেক আগেই মরে গেছে। এমতাবস্থায় সে খুঁজতে থাকে নতুন ঠিকানা যেখানে গেলে কিছুটা হলেও সুখ-দুঃখগুলো ভাগাভাগি করতে পারবে।

হঠাৎ একদিন কাশফুল খুব দূর থেকে একটা বাড়ি দেখতে পায়। চারিদিকে অন্ধকারের মাঝে উজ্জ্বল আলোয় আলোকিত বাড়িটা দেখে আনন্দে ভরে ওঠে তার মন। দৌড়ে ছুটে যায় বাড়িটার কাছে। মনে মনে ভাবে এরকম একটা ঠিকানাই তো সে খুঁজছিল যেখানে থাকবে নিজ মাতৃভূমির নানান রংয়ের মানুষ আর নানান রংয়ের কথা।

চারিদিকে হৈ চৈ আর কোলাহল মুখরিত বাড়িটা দেখেই মনের মাঝে তাথৈ তাথৈ ঢেউ শুরু করে দেয় তার। বাড়ির প্রধান ফটক বলতে কিছুই নেই কারণ বাড়িটা সবার জন্য উন্মুক্ত। কাশফুল আস্তে আস্তে ঢোকে বাড়ির ভেতরে। তার মনে প্রশ্ন জাগে সবাই কি গ্রহন করবে তাকে?

প্রথমেই দেখা হল বাড়ির মালিক পক্ষের সাথে। কাশফুলকে স্বাগত জানিয়ে বাড়ির মালিক এ বাড়িতে থাকার নিয়মাবলী জানিয়ে দিল এবং তার হাতে একটি চাবি ধরিয়ে দিল নিজের ঘরটি সুরক্ষিত রাখার জন্য। ঠিক একইভাবে বাড়িতে কোন নতুন সদস্য এলেই মালিক পক্ষ একই কাজটি করে থাকে। তবে এ বাড়ির যে কোন সদস্যই অন্য সদস্যদের ঘরে যখন তখন ঢু মারতে পারে। কিন্তু কারো ঘর থেকে মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যেতে পারেনা ( তবুও মাঝে মাঝে আমাদের চোর ভাই ট্রাই মারে ) । এখানে একটা জিনিস চুরি করা যায় তা হলো সবার হৃদয় নিংরানো নিঃশ্বার্থ ভালোবাসা। অর্জন করা যায় নানান অভিজ্ঞতা। কারণ এ বাড়ির লোকগুলো সবাইকে খুব অল্প সময়ে একান্ত আপন করে নেয়। বিলিয়ে দেয় নিজেদের মূল্যবান সময়টুকু বাড়ির অন্য সদস্যদের মাঝে একটু আনন্দ দেবার জন্যে।

বাড়ির মালিকদের সাথে সাক্ষাতের পর আরেকটু ভেতরে ঢুকতেই কাশফুল দেখতে পায় সেই হৈ চৈ করা সব লোকগুলো নিজ নিজ ঘর থেকে দৌড়ে ছুটে আসছে বৈঠকখানার দিকে তাকে গ্রহন করার জন্য। কাশফুল তখন আনন্দে আত্মহারা হয়ে যায় । সবাই তাকে এভাবে গ্রহন করবে তা সে কখনই ভাবেনি। কাশফুলকে পেয়ে আবার হৈ চৈ এ মেতে ওঠে সবাই। সেই হীরক লস্কর থেকে শুরু করে আজকের এই আমি সবার সাথেই সে পরিচিত হয়ে যায় খুব অল্প সময়ে।

সবাই যার যার অভিজ্ঞতা, মনের ভাবনা এবং সুখ-দুঃখগুলোকে এ বাড়িতে এসে খানিকটা শেয়ার করে বাড়ির অন্য সদস্যদের সাথে। আর যখন কেউ তার ভাবনাগুলোকে শেয়ার করতে চায় তখন তার ভাবনার আংশিক শিরোনাম বৈঠকখানায় গিয়ে বলে আসে। শিরোনামটা যখন সবার নজর কাড়ে তখন দৌড়ে ছুটে যায় তার ঘরে। সমালোচনা, উপদেশ, পরামর্শ, তর্ক-বিতর্ক ও আড্ডায় মেতে উঠে সবাই।

একদিন হঠাৎ এ বাড়িতে অমি পিয়ালের কোলে চড়ে আগমন ঘটে প্রাপ্তি নামের ফুটফুটে সুন্দর শিশুটির। পিয়াল, সাদিক ভাই ও প্রাপ্তির পু'র কাছে প্রাপ্তির সমস্যার কথা শুনে বাড়ির অধিকাংশ সদস্য সেদিন একত্রিত হয় সমস্যা সমাধানের উপায় খুঁজতে। এ নিয়ে অনেক বৈঠকও হয় বাড়ির সদস্যদের সাথে। তারপর শেষ পর্যন্ত সবাই যথাসাধ্য চেষ্টা করে এই নিষ্পাপ শিশুটিকে দূরারোগ্য ব্যধি থেকে সারিয়ে তুলতে। খুশির খবর হলো আমাদের সাজুনিবুড়ি প্রাপ্তিমনি আস্তে আস্তে সেরে উঠছে।

কাশফুল ঘুড়ে বেড়ায় এক ঘর থেকে আর এক ঘরে। কেউ এ বাড়িতে আড্ডায় ঝড়ো হাওয়া বইয়ে দেয়, আবার কেউ বলে ছড়িতা, কেউ বলে কবিতা, আবার কারো ঘড়ে ঢুকলে দেখা যায় শুধু বিড়ালের ছবি, আবার কেউ কেউ রান্না শিখায়, কেউ ভালো পথের সন্ধান বলে দেয়, আবার কেউ বলে বাস্তব জীবনের গল্প । এসব কিছুই কাশফুল উপভোগ করে। এ বাড়িতে কাশফুলের ভাই-বোনের সংখ্যা এখন অনেক হয়ে গেছে। তাদের কাছে কাশফুল শেয়ার করে তার সকল সুখ-দুঃখ এবং তার মন অনেকটা ভালো হয়ে যায় এ বাড়িতে এলে।

আজ বাড়িটা কেমন জানি চুপ হয়ে গেছে। সেই আগের মত এখন আর বাড়ির সদস্যরা উল্লাসে ফেটে পড়েনা। কোথায় গেল তারা ? কাশফুল তাদের ঘরে উকি মারে কিন্তু তাদেরকে দেখতে পায়না। তবুও কাশফুল আশাহত হয়না। সবাই হয়ত আবার উপস্থিত হবে এই বাড়িতে আনন্দে মেতে উঠবে সারা বাড়ি। এই আশায় তাদের পথ পানে চেয়ে থাকে কাশফুল।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৪৫
৪৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×