[৪১]
এসো গো দয়াল মুর্শদ আমার
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
এসো গো দয়াল মুর্শদ আমার
ডাকি কাঙ্গালে,
তুমি হৃদ আসুনে দাও দর্শন
পুড়াইওনা না প্রেমানলে-।।
জ্বালাইয়া মোমের বাতি
বসে কাঁদি কত রাতি গো,
তোমার কাছে এই মিনতি
ঠাঁই দাও তোমার চরণ তলে-।।
জাতি কুল মান সব হারাইলাম
দেশ ছেড়ে বিদেশি হলাম গো,
আমার সর্বস্ব ধন সঁপে দিলাম
তোমার রাঙ্গা চরণ তলে-।।
এখানে না পেলে তোমায়
মরলে পাব বিশ্বাস কোথায় গো,
থাকতে দয়াল এই দুনিয়ায়
দর্শিতে দাও প্রাণ খুলে-।।
ভাবে বসে জ্ঞানহীন ফরিদ
যদি দর্শন না হয় মুর্শিদ গো
তোমার সনে কিসের পীরিত
কে তোমারে দয়াল বলে-।।
তাং ১৮-০৭-১৯৭৫ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



