[৪২]
আমি তোমার দয়ার ভিক্ষারী
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
আমি তোমার দয়ার ভিক্ষারী
দয়াল মুর্শিদ ও
উদ্ধার কর আমার ভাঙ্গা তরী-।।
মুর্শিদ ও-
ওপারেতে যাব বলে
বসে আছি নদীর কুলে
যাত্রাকালে তোমার নামটি স্মরি,
সব সঁপেছি চরণেতে
জীবন মরণ তোমার হাতে
তুমি আমার পথের দিশারী-।।
মুর্শিদ ও-
আপন বলতে এ ভুবনে
আর কে আছে তুমি বিনে
তুমি আমার দুকুলের কান্ডারী,
রাখ মার সবই পার
যদি তুমি ইছা কর
উল্কা বেগে চলছে তোমার তরী-।।
মুর্শিদ ও-
তুমি দয়াল নামে হও পরিচয়
তবু দয়া কেন না হয়
আমি দুবে মরলে কলঙ্ক তোমারি,
ভেবে পাগল ফরিদ কয়
যদি তোমার দয়া হয়
ঘোর নিদানে হইও মোর কান্ডারী-।।
তাং ১৮-০৭-১৯৭৫ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

