আল্লাহ আহাদ আহম্মদ আলী -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৮৩]
আল্লাহ আহাদ আহম্মদ আলী
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
আল্লাহ আহাদ আহম্মদ আলী
আদম রূপে প্রকাশ হয়,
নইলে কি আর সর্বজাতে
তাঁরে সেজদা করতে কয় -।।
খালাকাল্লাহু আদামাবিছুরুতিহি
আলাহ আদম মাখামাখি,
যেমন ছায়া কায়া ভিন্ন নাহি
সূক্ষ ভাবে মিশে রয় -।।
আল্লার আরশ আদম পুরে
লওহ মাহফুজ তার ভিতরে,
যথা হতে কোরান ছাড়ে
দেখো কার মুখেতে প্রকাশ হয় -।।
যে দিকে আদমের মুখ
সেই দিকে আমারই মুখ,
তাঁর সুখে আমারই সুখ
কোরান পাকে আল্লাহ্ই কয় -।।
আদম পায় আল্লার কোরান
আহম্মদ মোহাম্মদের প্রাণ,
মোহাম্মদের আহাদি জবান
শেরে আলী সম্মুখে রয় -।।
আল্লাহ আলী আদম আলী
মোহাম্মদ আলী আহম্মদ আলী,
মাওলা আলী কিতাব আলী
মারফত আলী গোপন রয় -।।
আদম রূপ সেজে আল্লায়
আপন সত্ত্বার পরিচয় পায়,
ভিন্ন রূপে সন্ধান না পায়
তাই নিজকে নিজে খুঁজতে কয় -।।
স্বরূপে ব্রহ্মাণ্ড রূপ
করে দেখো যোগ বিয়োগ,
হবে আত্ম দর্শন আত্ম সুখ
ফরিদ কয় পাবে আল্লার পরিচয় -।।
তাং ১৫/০২/১৯৮১খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫
৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুন