ভালো লাগছে না কিছুই, মন খারাপ মার্কা একটা স্ট্যাটেটাস ফেইসবুক এ দেওয়ার সাথে সাথে আমার এক বুন্ধ এই ব্লগের একটা লিঙ্ক দিয়ে লিখলো, সেই লেখা নাকি আমার জন্য। পড়ে খুবই ভালো লাগলো, ওর লেখাটার নিচে কিছু লিখতেও ইচেছ করলো, লেখার চেষ্টা করতেই দেখি, ওরা বলে আমি নাকি মন্তব্য করতে পারব না, কারণ আমার লেখা এখন প্রথম পাতায় একসেস পায়নি, তাই আমি এই লেখায় মন্তব্য করতে পারবো না। এটা দেখে মনে পড়ে গেলো, একসময়, যখন স্কুলে পড়ি তখন এমন নিয়ম-কানুনের কথা শুনতাম, প্রথম না হতে পারলে এইটা করা যাবে না, ওটা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জানি না হয়তো ভালো ছাত্র ছিলাম না বলে এইসব মনে হচ্ছে।
এই প্রথম পাতায় একসেস পাওয়া, প্রথম হওয়া ... ........ ........... এই প্রথম এর বেড়াজাল থেকে আমরা কবে মুক্ত হবো ??? সবাই কি প্রথম হয়, সবাই কি প্রথম হওয়ার জন্য জন্মায় ??? আমি তো জানি কারো কারো জন্ম শুধু হারার জন্য................ তাদের জন্য তাহলে বন্ধুকে কৃতজ্ঞতা জানানোর কোন উপায় নাই ???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

