somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন

১৮ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলো একটা স্বপ্ন দেখি। খুব স্বার্থপরের মতো একটা স্বপ্ন। যেখানে আমি-তুমি, তুমি-আমি'র পামুটেশন আর কম্বিনেশন চলবে। যেখানে আমাদের কোন সমস্যাই থাকবে না। কপোত-কপোতীর মতো আমরা শুধু সুন্দর সুন্দর কথা বলবো আর মাঝে মাঝে রোমান্টিসিজমটাকে উপভোগ করার জন্য মিথ্যা ঝগড়ার ভান করবো। আবার হুটহাট করে চলে যাবো সমুদ্রের কোলে, নোনা জলে ভেজাবো গা, কখনো ছুটবো সৈকতের তীর ধরে, কখনো অলস বসে দেখবো জল আর আকাশের মিলন মেলা। আবার কখনো চলে যাবো পাহাড় ছুঁতে, তুমি তো পাহাড় দেখোনি তাই না ??? তাহলে পাহাড়েই অনেক মজা হবে, পাহাড় বাওয়ার মাঝ পথে থেমে যাবে তুমি (রাগ করলে!!! আচ্ছা যাও থেমে যাবো আমি) বা আমি- অন্যজন তার অপেক্ষায়, ইচ্ছে করলে এই সময়ে একটু লুকোচুরি খেলা যায়, ঝর্ণার নিচে একসাথে গা ভেজানো, পানি ছিটানোর প্রাচীন দুষ্ট খেলা খেলবো একসাথে। কী দেখবে তেমন একটা স্বপ্ন ??? দেখবে না ???

জানি, ভালো লাগছে না। আমার মতো করে স্বপ্ন দেখতে তোমার কখনই ভালো লাগে না, আমি সেটা জানি। স্বীকার করি আমারও ভালো লাগে না, অন্যের স্বপ্নের স্বপ্ন কাঠি হয়ে তার ঘুম ভাঙ্গাতে। ঠিক আছে, তাহলে তোমার মতো করে একটা স্বপ্ন বোনো, তোমার যা ইচ্ছে তাই দিয়ে, পারবে ??? পারছো না ??? এসো তোমাকে একটু সাহায্য করি, মনে করো, ছুটির সারাটা দিন শুয়ে বসে কাটাতে পারাটাই তোমার স্বপ্ন, হয়তো তখন বিশেষ কাউকে পাশে চাও আবার সেই কেউটা না হলেও তো চলে যায়। না তাও তো পারছো না। আর একটু চেষ্টা করে একটা সুন্দর স্বপ্ন দেখো না !!! অনেক চিন্তা করেও তোমার জন্য কোন স্বপ্ন খুঁজে পেলাম না, আচ্ছা বলো তো কেন তোমার জন্য কোন স্বপ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না??? আমাদের আশে পাশে যারা আছে, যাদের আমরা চিনি তাদের সবার স্বপ্নটাও আমরা জানি। ধারণা করতে পারি কার স্বপ্ন কী, তাই না??? কী ভুল বললাম??? কিন্তু তোমার মাঝে এই স্বপ্নটাই আজকাল আর খুঁজে পাই না, কেন বলতে পারো ??? সেইটা কী আমার দেখার বা বোঝার ভুল ??? নাকি তোমার আগোচরে তোমারই কোন সূক্ষ্ম পরির্বতন ??? কোনটা বলো তো ??? এই প্রশ্নের উত্তর জানাটা আমার খুবই দরকার।

আমি স্বপ্ন দেখার সেই গুণটা চাই, দিন দিন তুমি সেইটা হারিয়ে ফেলছো। নিজেকে নিজে জিজ্ঞেস করে দেখো, আশা করি উত্তরটা খুঁজে পাবে। তবে একটাই অনুরোধ, শত সমস্যার মাঝেও স্বপ্ন দেখতে ভুলো না। স্বপ্নটাকে বাচিঁয়ে রেখো, তাতে আমরা হয়তো আর একটু ভালো থাকতে পারবো।

সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৫:১৮
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×