somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটি

০১ লা মে, ২০১১ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনদিনের টানা ছুটিটা শেষ হয়ে গেলো। আমরা যারা চাকরীজীবী তাদের জন্য এই তিনদিনের ছুটি পাওয়াটা এক বিশাল ব্যাপার। অনেকই দেখি বছরের শুরুতেই হিসেব করতে থাকেন- কবে তিনদিনের ছুটি পাওয়া যাবে। আর এই ছুটিতে কী কী করা হবে। যারা ঢাকায় থাকেন শুধু পেটের চাহিদা মেটানোর জন্য তাদের কাছে তিনদিনের ছুটির মহত্ত্ব যে কী তা আর নতুন করে বলতে হবে না। এ বছর শুরুতেই অনেকগুলো তিনদিনের ছুটি পাওয়া গেছে, যেটা পাওয়াটা খুব রেয়ার।

অন্য অনেকের মতো আমারও এই তিনদিনের ছুটিটা নিয়ে অনেক পরিকল্পনা ছিলো। না আসলে অনেক না, একটাই পরিকল্পনা ছিলো- কোথাও একটু ঘুরতে যাওয়া। অনেক দিন থেকেই পরিকল্পনা করে আসছিলাম কয়েকজন মিলে এই ছুটিটাকে কাজে লাগাবো। কাজে লাগানো মানেই সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া। প্রথমে দেখে গেলো দলে আছে ৯-১১ জন। আস্তে আস্তে কমতে কমে সেটা এসে দাড়ালো ৫-৬জনে। তারপরও আমরা কয়েকজন একেবারে দৃঢ় চিত্ত ছিলাম, কোনভাবেই এইবার মিস হবে না, ঠিকই এবার আমরা যাবো। কারণ এর আগের বার নানা কারণে যাওয়া হয়নি।

প্রথমে ঠিক করা ছিলো আমরা যাবো খাগড়াছড়ি-বান্দরবন। টিকেট বুকিং দেওয়াও হয়ে গেলো। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি !!! এই সময়েই শুরু হলো পার্বত্য এলাকায় নানা সমস্যা । নানা পরিকল্পনার পর, একমত হতে না পেরে যাওয়াটা বাদই হয়ে গেলো। কিন্তু আমি এবার ছিলাম একদম দৃঢ় প্রতিজ্ঞ। যেভাবেই হোক যাবো। ব্যস আমি আর আমরা Better half ঠিক করলাম, আমরা দুইজনই যাবো। জায়গা ঠিক হলো জাফলং। শুনেই মনটা আনন্দে নেচে উঠলো। ওই জায়গাটা দেখা হয়নি আমার। জানি না কেন, ছোটবেলা থেকেই ঘোরাঘুরির অনেক শখ। এই শখ কেন জন্ম নিলো জানি না। তবে এটা জানি ঘুরতে ভালো লাগে অনেক। আরও একটা ব্যাপার জানি, আমাদের সমাজের মেয়েদের এই শখ নামক ব্যাধিটা থাকা উচিৎ না। তারপরও আমার ব্যাধিটা হয়েই গেছে। যেটা বলছিলাম- সব মোটামুটি ঠিক, আমরা যাবো শুনে আরও কয়েকজনও রাজি হয়ে গেলেন, যাওয়ার জন্য। হয়ে গেলো আমাদের প্রায় ৬জনের একটা টীম। তারপর থেকে আশা আর জাফলং এর সৌর্ন্দয্য দেখার কল্পনাতেই দিন কাটাচ্ছিলাম। তখনো ভাবিনি এটা স্বপ্নই হয়ে থাকবে।

খুব কাছের মানুষের কাছে তো আমাদের একটাই চাওয়া - তারা আমাদের মনটা বুঝবে, তাই না। সেই কাছের মানুষটা যদি আমাকে নাই বোঝে তাহলে, তাহলে তো আর ......................ছোটা একটা কারণে গেলো মেজাজাটা খারাপ হয়ে। আর মেজাজ খারাপ হলে যা হয়-চূড়ান্ত একটা খারাপ মানুষ হয়ে যাই আমি (সেটাই সবাই দেখে, কিন্তু মেজাজটা খারাপ যে করলো তার ভূমিকাটা কেউ দেখে না), তাই হয়ে গেলাম। রেগে গিয়ে কেনসেল করে দিলাম ঘুরতে যাওয়ার প্ল্যান। আর মনে মনে নিয়ে নিলাম কঠিন একটা প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞার কথা আজকে আর বলবো না।তবে প্রতিজ্ঞাটা মনে মনে মেনে নিতে কষ্ট হয়েছে খুব। এখনো হচ্ছে। যতবারই মনে করছি কষ্ট লাগছে। কেউ যদি কখনো নিজের আজন্ম লালিত স্বপ্নটাকে নিজ হাতে খুন করে থাকেন, তাহলে সে হয়তো এই কষ্টটা বুঝতে পারবেন।

যাই হোক যাওয়াটা তো কেনসেল হলো, তিনদিনের ছুটিও কেটে গেলো। এখন থেকে আর ক্যালেন্ডারে তিনদিনের ছুটি খুঁজে বের করবো না। কেন জানি গত তিন বছর ধরে, মানে চাকরিতে ঢোকার পর থেকেই একটুতেই অস্থির হয়ে পরি, একটুতেই দম বন্ধ হয়ে যায়, ইচ্ছে করে সব ছেড়ে একটু যদি হাঁফ ছাড়তে পারতাম, একটু যদি পরিচিত জায়গাতে ছেড়ে-পরিচিত রাস্তা-ঘাট ছেড়ে দুদিনের জন্য কোথাও যেতে পারতাম !!! (আগে এমন হতো না।) প্রতিদিন একই রুটিন, একই কাজ, একই সমস্যা, একই ইট-কাঠ-লোহালক্কড়ের জীবনে থেকে কেন জানি আজকাল সহজেই হাঁফ ধরে যায়, তাই একটু সস্থির জন্য দূরে কোথাও যাওয়ার চেষ্টা। তাও নিজেই বন্ধ করে দিলাম। এভাবেই বোধ হয় - জীবনের স্বপ্নগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। তারপর হাতে থাকবে শুভকঙ্কের ফাঁকি।

৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×