অফিসে কাজের মাঝে হুট করে খেয়াল করে শুনি, শোঁ শোঁ শব্দ !!! আমার কাজের জায়গাটাতে বসে আকাশ কেন, দিনের আলোও দেখা যায় না। তবে একটা জানালা আছে যা পর্দাতে ঢাকা আর বন্ধ। শোঁ শোঁ শব্দে সেদিকেই প্রথমে চোখ চলে গেলো। আর তাকিয়েই বুঝতে পারলাম, বাইরে ঝড়-বৃষ্টি হচ্ছে। আর পায় কে??? সাথে সাথে রুম থেকে বের হয়ে গেলাম। আমার আগেই আরও দুজন রুম থেকে বের হয়ে বৃষ্টি দেখা শুরু করে দিয়েছে। সেই আকাশ-বাতাস কাপাঁনো বৃষ্টি নয়। ঝিরি ঝিরি বৃষ্টি। কেন জানি না, বৃষ্টি দেখলেই ইচ্ছা করে একটা ছুট দিয়ে খোলা আকাশের নিচে বের হয়ে যাই। এখনো তাই ইচ্ছা হলো। একে তো নাচুনে বুড়ি তার ওপর ঢোলে বাড়ি দেওরার মতো, একই সাথে কাজ করা ছোট বোনটাও দিলো উৎসাহ। কাছাকাছি আম গাছ আছে, আম পড়তেও পারে। আর পায় কে। ছাতাটা ব্যাগ থেকে বের করে আনতে যা দেরি। তারপরই আমি আর মুক্তা (উৎসাহদ্রাত্রী ছোট বোন) গেট খুলেই বাইরে। ঝিরি ঝিরি বৃষ্টি ততক্ষণে বেশ ভালোই আকার ধারণ করেছে। ছুটে রাস্তায় বের হয়ে, আম গাছের কাছে পৌঁছে দেখা গেলো কোন আমই পরে নেই। আমাদেরকে কাচঁকলা দেখিয়ে, রাজকীয় হালে গাছের উচুঁ ঢালে ঝুলে আছে। আর ততক্ষণে আমাদের দুই পাগলের (!!!) বোধোদয় হলো, এই বৃষ্টিতে তো আম পরবে না। অতো বৃষ্টি তো হয় নাই। যদিও আকাশ তার সবচেয়ে আধাঁর-কালো মুখটাই আমাদের দেখিয়েছ। কি আর করা আমরা ব্যর্থ মনোরথে কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে দেখার চেষ্টা করলাম কেউ আম পারার চেষ্টা করছে কিনা। কিন্তু সবই বিফল হলো। এই অভিজাত এলাকায় এমন কেউকে খুঁজে পাওয়া গেলো না, যে এই বৃষ্টির মধ্যে গাছ থেকে আম পারতে আগ্রহী। তিন তিনটা আম গাছ তার আমগুলো আমাদেরকে দেখিয়ে দেখিয়ে ঝুলে রাখলো
এক পশলা বৃষ্টি
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।