somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়নের রাখাল ও বাঘ : বিচারকথা

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(ইহা একটি কল্পনাপ্রসূত কাহিনী, কোন বাস্তব ঘটনা বা ব্যক্তির সাথে সাদৃশ্য কাকতাল মাত্র)

রাখাল বাহাদুর মনের আনন্দে ঘাস ( থুক্কু পান) চিবাইতেছিলেন । কান চুলকাইতে খায়েছ জাগিলেও কর্ণ ছিদ্রের দুরাবস্থার কথা ভাবিয়া, মস্তিক হইতে সেই চিন্তা ঝাড়িয়া ফেলিলেন। ধীরে ধীরে কেমন যেন নস্টালজিকও হইয়া গেলেন (পানের সাথে কী কাঁচা সুপারি ছিল আজ ?) । আপন মনে গাহিয়া উঠিলেন


"বিচারপতি, তোমার বিচার করবে যারা
আজ জেগেছে সেইত জনতা ....... "

নাহ, এই জনতাকে জাগিতে দেওয়া যাইবে না । বড়ই খাতরনাক জিনিষ এরা। আজ ইহাকে ভাললাগে তো কাল উহাকে । বহু কষ্ট করে টানা দুইবার পাঁচশালা ইজারা পাহিয়াছেন। আর এই বিচারপতিদের দল, মুখে যাহা আসে বলিয়া দেয়, কথায় কথায় মোটা মোটা পুস্তককথা বলিয়া বসে। কী করা যায় ভাবিতে ভাবিতে আইন বাহাদুরকে ডাকিয়া পাথাইলেন। অবস্থা দেখিয়া, ( যত না দেখিয়া তাহার চাইতে বেশি কল্পনা করিয়া ) এক ফন্দি পাতিলেন।

"রাখাল বাহদুর, গানের মাঝেয় তো সমস্যার সমাধান আছে" কহিলেন আইন বাহাদুর।
"কী রুপে ?" রাখাল বাহাদুরের প্রশ্ন।
"তোমার বিচার করবে যারা, এই রুপে" কহিতে থাকিলেন আইন বাহাদুর "লুই কর্ণ সাহেবের নকশা করা ঘরে যারা বসে তাহারাইতো জনগন। জনপ্রতিনিধি বলিয়া কথা।"
"তো ?"
"কেন আপনার মনে নেই ? আগে তো আমারাই অভিশংসন করিতে পারিতাম। মূল আইন পুস্তকে একখানা সংশোধন করিলই সমস্যার সমাধান।" ব্যখ্যা করিলেন আইন বাহাদুর।

যেরুপ ভাবনা সেরূপ কর্ম, কালকে বিল্মবিত হইতে না দিয়া, এক দশ ছয়তম সংশোধন করিয়া ফেলিলেন।

তাহার পরেও উটকো ঝামেলার তো অভাব নাই। প্রানসখি সবাইকে বলিয়া কহিয়া বেলাইলেন "ইহা অনাচার, আসুন আমরা একদিনের কর্ম বিরতী পালনে করি"।

" জনগন বড়ই খাতরনাক" বলিয়া দীর্ঘশ্বাস ছাড়িলেন রাখাল বাহাদুর।

(একই সাথে নক্ষত্র ব্লগ ও সামহয়ারইন এ প্রকাশিত)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×