somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক বীরশ্রেষ্ঠ এর মৃত্যু

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তার মৃত দেহটি যখন পাওয়া যায় তা ছিলো শত্রুর বেয়োনেটে ক্ষত বিক্ষত। চোখ দু’টি কোটর থেকে উপড়ে ফেলে সেই পাকি নরপিশাচেরা।

তিনি বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ।

দিনটি ছিলো আজকের দিন।
৭ই সেপ্টেম্বর ১৯৭১

নূর মোহাম্মদ যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে ৪ সঙ্গীসহ একটি টহলের নেতৃত্ব দিচ্ছেলেন। তাদের দ্বায়িত্ব ছিলো পার্শ্ববর্তী ছুটিপুর পাক হানাদার বাহিনীর ঘাঁটির ওপর নজর রাখা।

হঠাৎ পাকবাহিনী টের পেয়ে যায়। টহলরত মুক্তিযোদ্ধাদের ফাঁদে ফেলার পরিকল্পনা করে তারা। চতুর নূর মোহাম্মদ পাক বাহীনির পরিকল্পনা বুঝতে পারেন। সাথে সাথে তিনি সঙ্গীদের নিয়ে হানাদার বাহিনীর ঘাঁটি আক্রমণ করেন। শুরু হয় সম্মুখ যুদ্ধ। এরই এক পর্যায়ে মারাত্মক আহত হন সঙ্গী নান্নু
মিয়া।

তাকে বাঁচানোর জন্য নূর মোহাম্মদ তাকে নিজ কাঁধে তুলে নেন। ওই অবস্থাতেও তিনি পিছু হটেন নি। হঠাৎ হানাদারদের একটি
মর্টার শেল আঘাত করে তার কাঁধে। মারাত্মকভাবে জখম হন তিনি।

চাইলে পিছিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারতেন তিনি। কিন্তু আহত চুন্নু মিয়াকে বাঁচানোর জন্য বেকুল হয়ে পড়েন তিনি।

সিপাহী মোস্তফা কামালের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আহত নান্নু
মিয়াকে নিয়ে সবাইকে নিরাপদ
স্থানে চলে যাবার নির্দেশ দেন তিনি।
অন্য সদস্যরা একটি এসএলআর রেখে যান আহত কমান্ডারের কাছে।

এসএলআর নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন হানাদারদের ওপর। হানাদারদের দৃষ্টি তার দিকে কেন্দ্র করে রাখেন যেন বাকি সঙ্গীরা সেখান থেকে নিরাপদে পালাতে পারে। সেখানেই তিনি শহীদ
হন। মৃত্যু হয় এক বীরের।

আজকের ইয়োইয়ো প্রজন্ম হানি সিং চেনে লিংকিন পার্ক শুনে ঘুমায় আর খেলার মাঠে পাকিস্তান জিন্দাবাদ পোস্টার নিয়ে যায়।
আফসোস, প্রজন্ম জাতির শ্রেষ্ঠ সন্তানদের চিনলো না, রক্তক্ষয়ী ইতিহাস জানতে চায় না। বললেই বলে ওল্ড। আমি ওল্ড নিয়েই বাঁচতে চাই। এই ওল্ডই আমার বেঁচে থাকার প্রেরণা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×