শদিন ধরে 'নরসুন্দর' সাহেবের জন্য ওয়েট করতে করতে খবর পেলাম আজকে উনি এসেছেন
অফিস আওয়ার শেষে গেলাম তার কাছে। আমাকে দেখেই সে কি হাসি। মনে হয় একাত্তর সালে যুদ্ধের সময় হারিয়ে যাওয়া জমজ কোন ভাই
যত্তোসব ন্যাকামী -_-
-
চুল কাটাতে কাটাতে খেয়াল করলাম নয় দশ বছরের একটা ছেলে আমার পাশে দাঁড়িয়ে চুল কাটা দেখছে
জিজ্ঞেস করে জানতে পারলাম দোকানের নতুন আমদানি। এখানে থেকে দেখে দেখে চুল কাঁটা শিখবে
-
পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি একের পর এক প্রশ্ন জিজ্ঞেস করেই যাচ্ছে আমার চুল যে কাটছে তার কাছে
এইদিকে কেন কাটলেন (?) পিছনের চুল ছোট হয় কেন (?) সামনের চুল আঙ্গুলে ঢুকিয়ে কাটেন কেন (?)
এরকম শতশত প্রশ্ন। মেজাজ খারাপ হচ্ছিলো। ওর প্রশ্নের তোপে যদি নরসুন্দর আমার চুল উল্টাপাল্টা কেটে দেয় :
বেদ্দব পোলা -_-
-
প্রশ্নের এক পর্যায়ে ছেলেটি জিজ্ঞেস করলো
'দাদা চুলের ইংরেজী কি'
'হার'
আমি আমার নরসুন্দরের বক্তব্যের কারেকশন এনে দিলাম 'এটা হার না হ্যায়ার'
তখন সেই পিচ্চি আমাকেই বললো
'দাদা আমারে তো কাইলকা একজন অন্যটা কইছে'
'কি বলছে'
'বাল ফালানী'
ওর কথা শুনে আশেপাশের সবাই হাসাহাসি শুরু করে দিল। আমিও ফিক করে হেসে দিয়ে বললাম
'না না না, এটা মানে অন্য কিছু'
'অন্যকিছু'
'এটা মানেও চুল, তবে ইংরেজী না'
'তাইলে'
'এটা হিন্দি কথা'
'ও টিভিতে যে হিন্দি কথা কয়'
'হা, অই হিন্দি কথা'
'তাইলে বাল মানে কি'
'আস্তে আস্তে, বাল বাল কইরো না, বাল মানেও চুল'
'তাইলে আমি এইবার থাইকা বাল ফালানীই কমু'
-
ওর এই একঘেয়েমি দেখে চুল কাটা বাদ দিয়ে আগে সবাই মিলে বুঝালাম এটা বলা যাবে না। ও কি বুঝছে না বুঝছে জানি না তবে মাথা নেড়ে বলছে আর এটা উচ্চারণ করবে না
-
বাপ্রে বাপ ... পোলাপাইনরে বুঝানো কম কস্টের না
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



