প্রতিদিন রাতে সিঁড়ি দিয়ে উঠার সময় দেখতাম তিন তলার একটা ফ্ল্যাটের দরজাটা খোলা থাকে। আমি আগে থেকেই জানতাম এই বাসায় একটা মেয়ে আছে। একদিন সিঁড়ি দিয়ে উঠার সময়ে ধাক্কা খেয়েছিলাম
আর সেই ধাক্কা খাওয়ার পরের দিন থেকেই দেখি দরজা খোলা থাকে। মাঝেমধ্যে মেয়েটিকেও দেখি দরজা দিয়ে উঁকিঝুঁকি মারতে। ভাবলাম মেয়েটি মনে হয় আমার জন্যই দরজা খোলা রাখে। একটু দেখা সাক্ষাৎ হওয়ার জন্য
এভাবে অনেক দিন ই চলে গেল। আজকে সকালে অফিসে যাওয়ার সময় সিঁড়িতে মেয়েটির সাথে দেখা। শুনেন শুনেন বলে পিছন থেকেই ডাকলাম। শুনে দাঁড়ালেন
'আমাকে ডাকছেন'
'হ্যাঁ হ্যাঁ'
'জি বলেন'
'না তেমন কিছুই না, একটা কথা'
'জি বলেন'
'কার্ডটা রাখেন, ফোন দিয়েন'
'আরে আজিব, আপনার কার্ড আমাকে কেন দিচ্ছেন'
'আরে প্রতিদিন এভাবে দরজা খোলা না রেখে ফোন দিয়েন'
'এক্সকিউজ মি, কাকে কি বলছেন আপনি'
'প্রতিদিন রাতে দরজা খোলা রাখেন কার জন্য (?)'
'আরে আজিব তো, কিচেনের এডজাস্ট ফ্যান নস্ট হওয়ার পর আম্মু দরজা খোলা রাখে রুম গরম হয়ে যায় বলে, আর আপনি কি না কি থেকে কি ভাবছেন, ধুরু, ফালতু'
মেয়েটি হাত থেকে ভিজিটিং কার্ডটা ছুড়ে সিঁড়িতে ফেলে হন হন করে নিচে নেমে গেল। মনে হলো আমাকেই ছুড়ে ফেলে দিল
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



