আজ বিশ্ব নারী দিবস। তাই সখিনা বেগমের উপর বিশাল বড় দায়িত্ব। উনাকে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে হবে। উনি অনুষ্ঠানের প্রধান অতিথি। উপপাদ্য বিষয় 'নারী পুরুষের সমান অধিকার'
উনার যেমন নাম ডাক এতে করে উনি আবার রক্তঝরা বক্তব্য না রাখলে হয় না। তাই গত এক মাস ধরে উনি অনেক রিসার্চ করে পনেরো মিনিট বক্তব্য দেয়ার মতো তিন পাতার একটা লেখা লিখে ফেললেন
উনাকে আবার টিভি টকশো তে ডাকা হয়েছে এই দিবসের উপর আলোকপাত করার জন্য। তাই ব্যাপক ব্যাস্ত
-
অনুষ্ঠানে যাওয়ার মাঝপথে উনার গাড়ি বিকলাঙ্গ হয়ে যায়। অনেক চেষ্টায় ও চাকা ঘুরাতে পারলেন না। তাই বাধ্য হয়েই পাবলিক ট্রান্সপোর্টে উঠতে হলো
অনেক কস্টে একটা বাসে উঠার সৌভাগ্য জুটালেন। ভিতরে অনেক চাপাচাপি। মহিলা সিট নেই বলেও হেলপার উনাকে থামাতে পারলেন না
কিছুক্ষণ হ্যান্ডেল ধরে দাড়িঁয়ে থাকার পর মহিলা ও প্রতিবন্ধীদের জন্য নয়টি সিট লেখা দেখে সিটে একজন বেটা লোক বসা তাই উনি ধমকের স্বরে বলে উঠলেন 'একজন মহিলা এভাবে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে আর আপনি বেটা লোক হয়ে মহিলা সিটে বসে আছেন'
......
গল্পটি এখানেই শেষ
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



