ছেলেটি 'উপর দিয়ে ফিটফাট, ভিতরে দিয়ে সদরঘাট' কথাটার মানে চিন্তা করতে করতে বাসে উঠলো
ছেলেটির চিন্তার ঘোর কাঁটালো রয়েল বেঙ্গল টাইগারের চামড়ার ন্যায় দেখতে পোশাক পরিহিত একটা ফর্সা মেয়ে দেখে
মেয়েটি একটা সিটে বসে আরেকটা সিটে জামার সাথে ম্যাচ করে রয়েল বেঙ্গল টাইগারের চামড়ার মত দেখতে মখ্মল্ কাপড়ের একটা ভ্যানেটিব্যাগ রেখে কানে হেডফোন গুঁজে চুপচাপ বসে আছে
ছেলেটি একটু মুগ্ধ হয়েই তার আশেপাশের একটা সিটে তাশ্রিফ রাখলো
-
কিছুক্ষণ পরেই একটা মেয়েকে আসতে দেখে রয়েল বেঙ্গল টাইগার মেয়েটি বসতে দেয়ার জন্য ভ্যানিটিব্যাগটা সরিয়ে নিজের কোলে নেয়ার সময় হেডফোনের তারে একটু টান লেগে মোবাইল থেকে জ্যাকটা খুলে যায়
অমনি মমতাজের 'ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়' গানটা বেজে উঠার পর ছেলেটির বুঝতে বাকি থাকলো না এটা মখ্মল্ আপার ফোন থেকেই ভেসে আসছে
এমতাবস্থায় মেয়েটি কি করবে না করবে ভেবে কোন একভাবে হেডফোনের জ্যাকটা মোবাইলে ঠিকমতো ঢুকাতে সক্ষম হলো
-
ছেলেটি একটু আশাহত হয়ে সামনে দিকের সিটে চলে গেল আর মনে মনে তার ইকুয়েশন ও মিলিয়ে নিল
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



