somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন যে ধর্ম নিয়ে প্রকাশ্যে কটুক্তি করে কিছু মানুষ

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন যে ধর্ম নিয়ে প্রকাশ্যে কটুক্তি করে কিছু মানুষ, আমি জানি না। আর এসবের ফলাফল খুব একটা ভালো ফলতেও দেখিনি আমি। সর্বশেষ গত কয়েকদিন আগেও এমন একটি ঘটনা ঘটলো কুমিল্লার ময়নামতিতে। কয়েকদিন আগে কুমিল্লার ময়নামতি মার্কেটে কাবা শরীফ নিয়ে কটুক্তি করায় এক হিন্দু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় ক্যান্টনমেন্ট সুপার মার্কেটের স্বপন চন্দ্র নামের এ ব্যবসায়ী কয়েকদিন আগে মুসলমান স¤প্রদায়ের পবিত্র হজ্ব নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ওখানকার মুসলমানদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে । এ সময় ওই ব্যবসায়ীর উপর আক্রমনের চেষ্টাকালে সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের লোকজনসহ পুলিশ তাকে উদ্ধার করে । পরে তাকে কুমিল্লা কোতয়ালী থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় একাধিক ব্যবসায়ী ও ক্যান্টনমেন্ট নাজিরাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী জননী ফ্র্যাব্রিক্সের মালিক স্বপন চন্দ্র সন্ধ্যা ৬ টায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে দোকানে আসা ক্রেতা সহ পাশ্ববর্তী দোকানের ব্যবসায়ীদের উদ্দেশ্যে পবিত্র হজ্ব নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করে। এতে মুসলমান ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় মুসলিমদের অনেকে স্বপন চন্দ্রের উপর আক্রমনের চেষ্টা করলে সেনানিবাস এলাকায় কর্তব্যরত বিভিন্ন গোয়েন্দা ইউনিটের লোকজন, ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় নাজিরাবাজার ফাঁড়ির পুলিশ এসে তাকে উদ্ধার করে বোর্ড অফিসে নিয়ে আটকে রাখে। এ সময় উত্তেজিত লোকজন ও ব্যবসায়ীরা ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করলে অতিরিক্ত পুলিশ গিয়ে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তাদের সরিয়ে দেয়। পরে কুমিল্লা কোতয়ালী পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলশ সেনানিবাস এলাকায় গিয়ে স্বপন চন্দ্রকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান যে যার ধর্ম পালন করবে। কারো ধর্মের বিরুদ্ধে কেউ কোন কটুক্তি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, আটক স্বপন চন্দ্রের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ব্যবসায়ী স্বপন চন্দ্রের বাড়ি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সমেষপুর গ্রামে। স্বপনের ভাগ্যে সর্বশেষ কী ঘটেছে, আমি জানি না। কী ঘটা উচিৎ , তা নির্ধারণ করবে আইন-আদালত। তবে এ ধরনের একাধিক ঘটনার শেষ পরিণতি আমি খুব নিরপেক্ষভাবে হতে দেখিনি। যেন এ বিষয়ের পরিসমাপ্তি হয় যথাসম্ভব বিবেকসম্মতভাবেও। শুধু আইন ও ধর্মসম্মতভাবে এসব ঘটনার সুষ্ঠু পরিসমাপ্তি নাও হতে পারে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

×