somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ ফেইসবুকের যুগে তারাশংকর বন্দোপাধ্যায়ের মতো লেখক আর জন্মাবেন কি ?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা সাহিত্যের একজন অমর কথাসাহিত্যক তারাশঙ্কর বন্দোপাধ্যায় ১৯৭১ সালে ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার অমর সাহিত্য বাংলা সাহিত্যের পরম সম্পদ।
জীবনকে কাজে লাগানো খুব সহজ কাজ নয়। আমিও তাই পারছি না জীবনকে কাজে লাগাতে । এ জগতের কোটি কোটি মানুষই জীবনের প্রকৃত অর্থ আবিষ্কার করতে পারে না। আমিও এই ‘পারে না’দের দলেরই একজন মানুষ। কারণ আমার ছিদ্দিকুর রহমান মামা আমাকে বারবারই বলতেন, তারাশঙ্কর বন্দোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অমর কথাসাহিত্যিক। তার উপন্যাস ‘হাঁসুলি বাঁকের উপকথা’ পড়েছি আমি, চমৎকার। তুইও পড়িস। কিন্তু আজও আমার সময়ই হলো না সেই উপন্যাস পড়ার। ছিদ্দিকুর রহমান মামা এখন আর বেঁচে নেই। তারাশঙ্করের গল্প ‘জলসাঘর’ অবলম্বনে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় ‘জলসাঘর’ ছবিটি নির্মাণ করেছেন। সেটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। কী গল্প, কী চলচ্চিত্র নির্মাণ কৌশল। এক কথায় অপূর্ব।
বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক তারাশংকর বন্দোপাধ্যায়ের কথা সম্ভবত আমি প্রথম শুনেছিলাম আমার সেই বড় মামার কাছেই। তাঁর লেখায় বীরভূম-বর্ধমান অঞ্চলের সাঁওতাল, বোষ্টম, ডোম, গ্রাম্য কবিয়াল স¤প্রদায়ের কথা পাওয়া যায়। সেখানে আরও আছে গ্রাম জীবনের ভাঙনের কথা এবং নগর জীবনের বিকাশের কথা। ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর তারাশংকর বন্দোপাধ্যায় মৃত্যুবরণ করেন। ১৮৯৮ সালের ২৪ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তারাশংকর বন্দোপাধ্যায়। তাঁর পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা প্রভাবতী দেবী। লাভপুরের যাদবলাল হাইস্কুল থেকে এন্ট্রান্স পাস করে কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজে লেখাপড়া করেন তারাশংকর বন্দোপাধ্যায়। তারাশঙ্কর কংগ্রেসের কর্মী হয়ে সমাজসেবামূলক কাজ করেন এবং এর জন্য তিনি কিছুদিন জেল খাটেন। তার ‘গণদেবতা’ পড়ে আমার বাবা এত মুগ্ধ হয়েছিলেন, বলে শেষ করা যাবে না। বড় মামার সবচেয়ে প্রিয় ছিল ওই ‘হাঁসুলি বাঁকের উপকথা’ই এবং আমার প্রিয় ‘কবি’। তার কাহিনী অবলম্বনে তৈরি চলচ্চিত্র ‘চাঁপাডাঙার বৌ’ দেখে মুগ্ধ হয়েছিলেন আমার মা। আর তার ‘রাইকমল’ ও ‘জলসাঘর’ অবলম্বনে তৈরি চলচ্চিত্র দেখে আমি ও আমার স্ত্রী সাদিয়া পলি এত মুগ্ধ হয়েছি, বলার নয়। তবে ‘জলসাঘর’ নিয়ে সত্যজিৎ রায়ের ছবির নির্মাণকৌশল নিয়ে কথা বলে শেষ করা যাবে না। তারাশংকর বন্দোপাধ্যায়ের ‘অভিযান’ নিয়ে সত্যজিৎ রায়ের তৈরি ছবিটি আজও আমাদের দেখা হয়নি । এই ফেইসবুক বা ইর্ন্টানেটের যুগে তারাশংকর বন্দোপাধ্যায়ের মতো কথাসাহিত্যিক আর জন্মাবে কি ?

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

×