কুমিল্লা মহানগরীর মনোহরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালীবাড়ী মন্দিরের প্রধান ফটকের পাশে গড়ে ওঠেছে ডাস্টবিন। দীর্ঘদিন ধরেই এ ডাস্টবিন এখানে রয়েছে। ফলে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার লগ্নে পূজা অর্চনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কখনো কখনো ডাস্টবিনের দুর্গন্ধে মন্দিরে প্রবেশ করাই কষ্টসাধ্য হয়ে পড়ে। আর যখন সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ডাস্টবিন পরিষ্কার করতে আসে, তখন সেই গাড়ি অবস্থান নেয় ঘন্টাখানেক সময়। তখন দুর্গন্ধ কয়েক শত গুণ বাড়ে। অন্যদিকে কুমিল্লার ঐতিহ্যবাহী মিস্টি দোকানগুলোও এ মন্দিরের অপরপাশে অবস্থিত। মিস্টি দোকানের ক্রেতাদের ভিড়, রিকশা-গাড়ির অবস্থান এবং সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি এক সঙ্গে অবস্থান করায় প্রায়ই দিনের এবং রাতের ব্যস্ত সময়ে মন্দিরের সামনে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ যানজট এবং প্রতিনিয়ত ময়লা-আবর্জনার দুর্গন্ধে মন্দিরের ভক্ত ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে অনেকগুণ। এ ডাস্টবিন স্থানান্তর করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় হিন্দু স¤প্রদায়ের লোকজন। এ ব্যাপারে শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটি’র সাধারণ সম্পাদক অ্যাড. কিরণময় দত্ত ঝুনু জানান, ‘ডাস্টবিন স্থানান্তর করতে অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’ প্রতিবছর এ মন্দিরে শ্যামাপূজা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা ও বাঙালী হিন্দু ধর্র্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয়া দূর্গাপূজা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। ওসব অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত, শ্রোতা ও দর্শনার্থীর সমাগম ঘটে। উল্লেখ্য যে, ১৭০২ খ্রিষ্টাব্দে ত্রিপুরার মহারাজা রাজা দ্বিতীয় রতœমাণিক্য বাহাদুর এ ‘শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী মন্দির’টি প্রতিষ্ঠিত করেন।
কুমিল্লায় রাজেশ্বরী কালীবাড়ীর সামনে ডাস্টবিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
এক সেকেন্ডের নেই ভরসা

সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন
অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন
ভবিষ্যতের জন্য শুভকামনা

বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন
অনন্ত সেই ভালবাসার স্রোত
অনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন
চলার পথে ক্ষণিক দেখা – (১১)
পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।