কাওকে আমার তিক্ত দুঃখ নিতে হবে না।
আমার ব্যথায় ব্যথিত হওয়া লাগবে না।
হাটতে হবে না সাথে হলেও রাত্রি গভীর।
কোনও দরকার নাই কারও সহানুভূতির।
খবরদার! কেও বসাবে না আমার কষ্টে ভাগ।
দেখাতে হবে না আমায় কোনও অনুরাগ।
কাওকে ভাবতে হবে না আর আমায় নিয়ে।
অনুভব করতে হবে না আমায় হৃদয় দিয়ে।
কাওকে নেভাতে হবে না হৃদয়ের অতৃপ্ত অনল।
আমার পাগলামিতেও কেও যেন না হয় পাগল।
কাওকে এগুতে হবে না আকাঙ্ক্ষা পূরণে।
কারও সঙ্গ লাগবে না আমার একলা বিহনে।
কাওকে আসতে হবে না আমার কাছাকাছি।
আমার কষ্টগুলো নিয়ে আমি একা সুখেই আছি।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



