কেউ বা ভালবাসার জন্য হয় স্বৈরাচারী।
কেউ বা বনের সন্নাসী হয় ছেড়ে বাড়ী।
কেউ বা বালিশ ভেজায় অশ্রুজলে।
কেউ বা ঝুলে সিলিং ফ্যানের তলে।
কেউ বা ধরে মদ গাজা সিগারেট।
কেউ বা হয় দেবদাস জুলিয়েট।
কেউ বা হয় খুনে ভাসা রাঙ্গাস্রোতে
কেউ বা পাগল হয়ে পরে রয় পথে।
ভালবাসার জন্য ট্রয় নগর পুড়ে হয় ছাই।
কত হৃদয় পুড়ে গেছে তার হিসাব নাই!
ভালবাসা লাগায় জাতিতে জাতিতে দ্বন্দ্ব।
কত আশার সম্ভাবনা হয়ে যায় বন্ধ!
ভালবাসা যে আগুন! পুড়াবেই পুড়াবে।
হৃদয়টাকে ভেঙ্গে চুরে গুড়াবেই গুড়াবে।
হে যুবক, গজিয়েছে পাখা? ভালবাসার স্বাদ নিতে ইচ্ছে করে?
মনে রেখ তবে, পিপীলিকার গজায় পাখা মরিবার তরে।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



