তুমি প্রায়ই বল "আমি এত অধৈর্য কেন?"
আমিও বুঝি না ধৈর্য বিচ্যুতির কারন কোনও।
সবাই জানে আমি এক ধার্যিক পুরুষ।
তবে তোমার মাঝে কেন হারাই হুশ?
কেন তোমার জন্য আমি বেকুল হয়ে উঠি?
তোমার মাঝে আছে কি কোনও মোহিনী শক্তি?
তোমার মাঝে কেন এত প্রেম এত সান্ত্বনা?
এত আকাঙ্ক্ষা, এত আকর্ষণ, এত প্রেরণা?
তুমি আমার মনের ফুয়েল মনেতে তোমার বাস
তোমাকে নিয়েই গড়ব আমি শান্তির আবাস।
তুমি আমার প্রাণ সজনী স্বপ্ন সুখের আশা।
তুমি আমার স্নিগ্ধা প্রিয়া আমার ভালোবাসা।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



