somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে চিঠি কখনোও তোমার কাছে পৌছাবেনা!

০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন আছ? ভালো আছ নিশ্চয়ই।ভালো তো থাকারই কথা। তুমি না ভালো থাকলে আর কে ভালো থাকতে পারে? তোমার আশেপাশে অনেক মানুষ- যারা তোমার জন্য পাগল হয়ে থাকে।তোমার মন যদি কোনোদিন খারাপ থাকে, তারা সবাই আসবে মন ভালো করতে। তুমি পানিতে ডুব দিলে তারাও তোমার সাথে ডুব দেবে। একদিন আমিও তাদের দলে ছিলাম।একদিন আমিও তোমার কাছে ছুটে আসতাম, তোমার মন ভালো করার জন্য।
মনে আছে একদিন কি বলেছিলাম তোমাকে। বলেছিলাম, তুমি যদি চাঁদ হও আমি সূর্য হব তোমার আলোকে আরোও উজ্জ্বল করে দেব এই শরীর থেকে।
মনে কি পরে একদিন জ্যোৎস্না রাতে আমি তুমি হাত ধরাধরি করে হাটতেছিলাম। রাস্তায় অনেকেই ছিল, আমাদের দিকে তাকিয়েছিল। কেউ হিংসার চোখে, কেউ অবাক হয়ে-গর্বে যেন বুকটা ফুলে উঠেছিল সেদিন। সেদিন তোমার কি রকম লাগছিল জানিনা, তবে আমার মনে হচ্ছিল আমি যেন পূর্ণিমার চাঁদ হাতে পেয়েছি- সেই চাঁদ যেন আকাশের ঐ চাঁদ থেকে আরোও উজ্জ্বল আরোও কমনীয়।
সেই রাতটি ছিল আমার জীবনের একটি আনন্দময় রাত। সেই রাতেই তো.......হ্যা সেই রাতেই তুমি আমাকে কথা দিয়েছিলে আমার সাথে তুমি সারাজীবন থাকবে। কোথাও তুমি যাবেনা আমাকে ছাড়া।
আকাশের দিকে তাকিয়ে দেখ আজও পূর্ণিমা। সেই চাঁদটার দিকে তাকিয়ে দেখো। তোমার কী সেই প্রতিজ্ঞার কথা মনে পড়ে না?
মনে আছে কি আমার সামনেই এক ছেলে তোমাকে প্রোপোজ করে। তাকে আমি চিনতাম। এক ধনীর ছেলে সে। তবে একথা তোমাকে বলিনি। বরং তার নামে আমি দূর্নাম করেছিলাম। মনে হয়েছিল তুমি যদি তার প্রেমে পড়ে যাও। সেদিনি তোমার প্রতি একটা ঈর্ষা জন্মেছিল আমার মনে। তবে সেই সাথে তোমাকে আরোও আপন করে নিয়েছিলাম। তোমাকে নিয়ে যেতে চেয়েছিলাম হৃদয়ের আরোও গহীনে।
আমি কিন্তু এমন ছেলে ছিলাম না-যে এতো তারাতারি কারোও প্রেমে পরে যায়।আমি তথাকথিত প্রেমিক ছেলে হিসেবে নিজেকে কখনোও ভাবতামনা। নিজেকে আলাদা মনে হতো। বন্ধুরা সব আমার জন্য গার্লফ্রেন্ড খোজায় ব্যাস্ত ছিল। অথচ তোমাকে প্রথম দিন দেখার আমার সব আলাদা মনোভাব কোথায় যেন উড়ে চলে গেল। জানি তুমি সেদিন আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হয়েছিলে।
তারপর একদিন আমার বাসায় আসলে। আমি চমকে উঠলাম ব্যাপার কি? কোনো কারনে বিচার দিতে নয়তো? তারপর বুঝলাম আমার আম্মুকে তুমি আগে থেকে চিনো। সেদিন কথা বলেছিলাম মন খুলে তোমার সাথে। এবং সেই কথা ছিল পরিচয়ের প্রথম কথা।
আরেকদিন আমি দাঁড়িয়ে ছিলাম এক ব্রীজে র‍্যালিঙ্গের উপর তুমি চিৎকার করে বললে, পড়ে যাবে তো! আমি তখন বলেছিলাম আমার মন খারাপ। কিসের জন্য মন খারাপ তা আর তোমাকে বলিনি। তুমি আনেকবার জিজ্ঞেস করেছিলে তাও বলিনি
আজ আমি তোমাকে বলব। সেদিন বাজারে ঢুকার পথে এক জ্যাতিষীকে পেলাম। আমাকে দেখে সে বলল যে আমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে তার সাথে নাকি আমার সম্পর্ক আর বেশিদিন টিকবেনা। এইসব কথা আমি কোনো দিনও বিশ্বাস করিনি। তাই তার কথা শুনে হাসতে হাসতে চলে আসলাম। কিন্তু পরক্ষনেই মনে হলো যদি সত্য হয়ে যায়? আমার মনে হয়েছিল তোমাকে আমার ধরে রাখতে হবে। নাহলে আমি আর বাচতে পারবোনা।
সত্যিই তিমি চলে গেলে কিছু না বলেই কোনো কারন না দেখিয়েই, রেখে গেলে এক চরম হতাশা মধ্যে।
কই আমি আজও বেচে আছি। ভালোভাবেই বেচে আছি। শুধু তোমার কথা মনে পরলে বুকের কোনো এক জায়গায় চিনচিনে ব্যাথা করে। আমি জানিনা কিষের ব্যথা সেটা।
হয়তো আজ আমার জায়গায় অন্য কেউ। আমদের দুজনার আপন করে নেওয়া রাস্তায় অনাহূত অতিথির মতো আরোও একজন যাকে তুমি আপন করে নিয়েছো। আজ আমি আসলে বুঝি বাস্তবতাটা কি জিনিষ। তাই তোমার জন্য আর কখনোও উন্মুখ হয়ে থাকিনা। শুধু একটাই প্রশ্ন আমার, আমার কথা কি তোমার একদম মনে পড়ে না? নাকি মনে পড়ে গেলে ভুলে যেতে চাও।

বিঃদ্রঃ নিছক একটি কাল্পনিক গল্প। বাস্তবতার সাথে কোনো মিল নেই।:|:|:|
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×