বি এন পি আগে থেকেই রায় নিয়ে পাথুরে নীরবতা অবলম্বন করছে । ক্ষমতার লোভ , আর জামাতের সঙ্গ এতই প্রিয় তারা যেন নির্বাক । ইতিহাসের পাতায় অম্লান থাকার শ্রেষ্ঠ সুযোগ হারাল । খুব কি বেশি ক্ষতি হত , এই মঞ্চে এসে দাড়িয়ে বলা - আমরাও কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীদের বিচার চাই । না , তা করল না । এর থেকে যে সরকার পতনের আন্দোলন ও করা যায় , তাও মনে হয় বি এন পি নেতাদের উপলব্ধি করার নৈতিক সমর্থন বা শক্তি ও নেই । ঘরেই বসে রইল ।
জাতি যেমন এ জন্য বি এন পি কে ক্ষমা করবে না , তেমনি ক্ষমা করবে না , আরেক স্বার্থান্বেষী দল আওয়ামী লিগ কে তাদের দ্বি মুখি নীতির জন্য । তারা যেন সর্প হইয়া দংশন করে , ওঝা হইয়া ঝারে । বেইমানের গুষ্ঠি । সন্দেহাতীত ভাবে নাকি প্রমানিত কাদের মোল্লা খুনি । তারপর বিচার - আরাম আয়েশে যাবজ্জীবন । এখন আবার শাহাবাগে যায় আন্দোলনকারীদের সংহতি জানাতে । ফাউল আর বলে কারে , যতসব । যে সব ভাইয়েরা শাহাবাগে আছেন , তাদের কাছে অনুরধ - বেইমান আওয়ামীলীগের নেতাগুলারে শাহাবাগের মঞ্চে আসতে দিয়েন না । আবার কামরুল নামের পাগলা বলে কি না , আগে আমরা এরকম করলে নাকি ফাঁসি হতে পারত । কি কথার ছিরি । এই বলে - আদালত নিরপেক্ষ । আবার বলে জনগন রাস্তায় নামুক । এর অর্থ একটাই - সব ওনাদের হাতে । আড়ালে কল কাঠি নেরে এখন জনগন থেকে মজা নেয়ার ধান্দা ।
কেন ওনারা ট্রাইব্যুনালে যোগ্য আইনজীবী দিলেন না ? কেন যোগ্য বিচারক দিলেন না ? দেশ সেরা আইনজ্ঞ থাকতে কারা প্রসিকিউটর ? আজ জাতির সাথে তামাশা করল বিচার নিয়া যে আওয়ামীলীগ , তাদের প্রতিহত করা দরকার । মুক্তিযুদ্ধ আমাদের আবেগ , তা নিয়া তারা ক্ষমতায় যাবার জন্য খেলছে ।
শুনলাম সাজেদা চৌধুরী গিয়ে নাকি পানির বোতল ছুড়ে মারা উপহার পাইসেন । বন মন্ত্রি গিয়া জনরোষে পড়ছেন । এটর্নি জেনারেল গিয়া ধিক্কার শুনছেন । এইভাবেই ২ মুখা সাপগুলারে প্রতিহত করবেন সবাই , এই প্রত্যাশা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



