দ্বিচারিণী
সুসময়ে তোমার কাছে ঐ বারান্দাটাই
এক সীমানাহীন জগত
দু পা এগোলেই দেখো দিগন্ত বিস্তৃত মাঠ
আর চোখ মেলেই গ্রিলের ওপারে দেখো
তোমার সামনে বিশাল আকাশ ।
অতঃপর আবার অসময় আসে চক্রাকারে
সেই বারান্দার গ্রিলগুলো তোমার কাছে কারাগার
মাথার উপর বিশাল আকাশ কে ভাব
নিচু হয়ে আসা তোমার বাসার ছাদ।
দিগন্ত বিস্তৃত মাঠের ঐ বৃক্ষরাজী
যেন তোমার ঘরের বদ্ধ দেয়াল
দ্বিচারিণী তুমি হরিণী থেকে হয়ে যাও
পিছু হটা (একদা ছিল ধূর্ত ) বোকা শেয়াল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




