সত্যিকারের বৃষ্টি ও কল্পনায় হুমায়ুন আহমেদ
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৈত্র মাস। একুশ তারিখ। মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে যাবার কথা। প্রচণ্ড রোদে মাথার তালুতে ধরার কথা চিড়। অথচ বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি। গত রাতেও বৃষ্টি ঝরেছে অঝোর ধারায়। জানালার পাশে বসে বৃষ্টি দেখতে দেখতে চা খেতে ইচ্ছে করলেও রাত ৩:০০ টায় চা বানাতে ইচ্ছা করছিলনা।
দীর্ঘক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে থাকার পর মাথা কেমন যেন ঝিমঝিম করছিল। হুমায়ুন আহমেদের কথা মনে পড়ছিল খুব। তিনি থাকলে হয়ত বলতেন, “তোমার মাথার ভেতর বৃষ্টি ঢুকে গেছে। মাথার ভেতর এই বৃষ্টি ঝমঝম শব্দে ঝরতেই থাকবে। বাইরের বৃষ্টি থেমে যাবে কিন্তু মাথার ভেতরের বৃষ্টি চলতেই থাকবে। মানুষ মাত্রই প্রকৃতির সন্তান। একারণেই প্রকৃতি কখনো কখনো তার বিশাল রহস্যভাণ্ডারের কিছুটা তার সন্তানদেরকে দেখতে দেয়। এই যেমন এখন তোমার মাথার ভেতর চলছে বর্ষাকাল। ধীরে ধীরে বৃষ্টির সাথে বজ্রপাতও শুরু হবে। খোলা মাঠ তৈরি হবে আর মাঠের ধারে কদম গাছে ফুটবে কদম ফুল। হয়ত সেই কদমের তীব্র গন্ধে রাত দুপুরে তোমার ঘুম ভাঙবে। তোমার মনের একটা অংশ ব্যাস্ত থাকবে তীব্র সেই গন্ধের উৎসের খোঁজে। যদিও প্রকৃতি তার বিপুল রহস্যভাণ্ডারের কিছু দরজা কারো জন্যই উন্মুক্ত করেনা"
বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ...
...বাকিটুকু পড়ুনদেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন