somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবিকা...।

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সকালে অফিস যাবার সংগ্রামটাকে জীবন-যুদ্ধের একটা অংশ হিসেবে বর্ণনা করা যায় খুব সহজে। কিন্তু খুব তাড়া না থাকলে আমার সময়টা ভালই কাটে। জীবিকা আহরণই মূলত প্রতি সকালের এই ভ্রমনের প্রধান উদ্দেশ্য। নিজে জীবিকার পেছনে ছুটতে ছুটতে আমি দেখি আমারই মতো আরও হাজারো মানুষের ছোটাছুটি। কেউ রুদ্ধশ্বাসে ছুটছে কর্মক্ষেত্রের দিকে, কারো আবার পথই কর্মক্ষেত্র। কেউ যাচ্ছে হাজারো মানুষের সাথে ধাক্কাধাক্কি করতে করতে আবার কেউ যাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল গাড়িতে একাকী। পথিকদের কাছে নানা ধরনের খাবার অথবা নানা ধরনের টুকিটাকি বিক্রি করে জীবিকা নির্বাহ করছে জনগোষ্ঠীর একটা বিরাট অংশ। কেউ আবার সুযোগ খোঁজে পকেট মারার মতো অসদুপায় অবলম্বনের। উপার্জনের এই যুদ্ধে নাবালক শিশু থেকে খুনখুনে বৃদ্ধ পর্যন্ত সবারই রয়েছে অংশগ্রহনের সমান দাবী।

ভালো ভাবে খেয়াল করলে এই কর্মযাত্রা হয়ে উঠতে পারে বিচিত্র সব অভিজ্ঞতার এক সচিত্র মাধ্যম। এক পথিকের প্রতি অন্য পথিকের সহমর্মিতা, পারস্পরিক ঝগড়া অত্যন্ত চিত্তাকর্ষক ব্যাপার। কখনো কখনো বাসের ভেতর উঠে চায়ের দোকানের মতো বিতর্কের ঝড়। খেলাধুলা, রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন বিখ্যাত ব্যাক্তিদের করা কেলেঙ্কারী পর্যন্ত কিছুই সেই ঝড় থেকে রেহাই পায়না।

আজ আসার পথে দেখতে পেলাম একজন অন্ধ বাঁশী শিল্পীকে। তাঁর বাঁশীর সুর আমাকে যতটা অবাক করল তার চেয়ে অনেক বেশি অবাক হলাম তাঁর বিষয়বস্তুর উপস্থাপনের ভঙ্গী দেখে। তাঁর গল্পের নায়িকার নাম “খাইরুন সুন্দরী”। শিল্পী কিছুক্ষণ খাইরুন সুন্দরীর গল্প বলেন তারপর তিনি তাঁর বাঁশীতে তোলেন যেটুকু বলেছেন সেটুকু। তাঁর নিঃশ্বাসের সাথে সাথে বাঁশীটা কেঁদে উঠছিল খাইরুন সুন্দরীর দুঃখে আবার কখনো খিলখিলিয়ে হেসে উঠছিল খাইরুন সুন্দরীর আনন্দে।

বিভিন্ন জায়গায় বিভিন্ন আবর্তে আমি দেখেছি বিভিন্ন ধারার উপস্থাপনা। কিন্তু আজকের এই শিল্পীর উপস্থাপনের ভঙ্গী ছিল আমার জন্য একই সাথে বেতিক্রম আর মনমুগ্ধকর

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×