somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ খুব বেশী মনে পড়ছে হুমায়ূন আহমদ স্যারকে!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সময় মনে হয়েছিলো যুদ্ধ অপরাধীর বিচার এই দেশে সম্ভব না। একদিকে নিজামী, মুজাহিদ এর গাড়ীতে জাতীয় পতাকা উড়ছে অন্যদিকে শহিদ পরিবারের জীবন সংগ্রামে কোন মতে বেঁচে থাকা। ৭১ সাথে বরিশালের শান্তি কমিটির সাধারণ সম্পাদক "আব্দুর রহমান বিশ্বাস" দেশের প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিল। বহুবছর ব্যাংকিং সেক্টরে বাংলাদেশের শীর্ষ স্থান দখল করা ইসলামী ব্যাংক যা জামাত ইসলামী নামের কলংকিত দলটির মালিকানায় চালিত।

এর মাঝে জাহানারা ইমামের "ঘাতক দালাল নির্মুল কমিটি" এর কার্যক্রম দেখে মনে হয়েছিল এই দেশে রাজাকার আলবদররা শুধু থাকবে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের অনুষ্ঠানে স্কুলের ছেলেপানদের যেমত খুশি তেমন সাজোর অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ। যা দেখে চিহ্নিত যুদ্ধ অপরাধীরা হাত তালি দিবেন এবং বাচ্চাদের পুরষ্কিত করবেন।
কিন্তু পাপ শুধু বাপ কেনো দাদাকেও ছাড়ে না। তারই প্রমাণ আমরা আজ বিশ্বকে দেখাতে পারছি।
যাই হোক, প্রসংগে আসি। হুমায়ূন আহম্মদের প্রায় সব বই স্কুল জীবনে পড়ে ফেলেছিলাম (তখন পর্যন্ত প্রকাশিত)। তাঁর সেই পিটিশনের গল্পটি পড়ে খুব খারাপ লাগত। মনে হত অসম্ভব। কিন্তু আজ? সেই পিটিশনের গল্প লেখা মানুষটি আজ আমাদের মাঝে নেই। যিনি আমাদের নিয়মিত উৎসাহ দিতেন আজ তিনিই পরলোকে। খুব মিস করছি হুমায়ূন আহমদ স্যারকে। এত সুন্দর সহজ ও হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশির মায়াবী সুরের মত কে আমাদের আর কাছে ডাকবে। কে আমাদের দুঃখকে ভুলিয়ে দেবে। দেখো হুমায়ূন তোমার অভাগা দুর্বল ছেলেরা আজ কত সবল। দেখো দেখো হুমায়ূন আজ শাহবাগে আমরা কিভাবে তোমার পিতার জীবনের বদলা নিতে একত্রিত হয়েছি। আজ আমাদের ঘুম ভেঙে গেছে। তোমাদের পরিশ্রম বৃথা যায় নি। তোমরা সুক্ষ ভাবে আমদের জাগাতে চেয়েছিলে। এতদিন বুঝিনি আজ আমরা ঠিকই বুঝেছি একটি শহিদ পরিবারের বেঁচে থাকার জ্বালা কতখানী।

জানো হুমায়ূন আমি মাঝে মাঝে স্বপ্ন দেখতাম আমার নানা আব্দুর রশিদ সরদার কে যে পাকিস্তানীরা মেরেছে তাদের পাকিস্তান গিয়ে নিজ হাতে খুন করে আসব। নানার জন্য আমার মায়ের কান্না আমার মায়ের কান্না আমার সহ্য হত না। কিন্ত দেখো সেই পাকিস্তানির চেয়ে বেশী অপরাধী যিনি আমার নানাকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিলো। আজ তাদের ফাঁসির কাস্টে ঝুলে মৃত্যু দেখতে পাবো। তুমি থাকলে আরও ভালো হতো।

দেখো হুমায়ুন এই বিচারই শুধু শেষ নয়। এরপর দেখবে সেই পাকিস্তান আমাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইবেই। দেখো হুমায়ুন কারও উপর অবিচার করলে তার নিজের ঘরেই অশান্তি হয়। তার বড় প্রমাণ বর্তমান পাকিস্তান। আল্লাপাক তোমাকে শান্তিতে রাখুন। তোমার স্বাধীন চেতা মত নিয়ে পরপারেও তুমি বড় কিছু করবে এ আমার মনের একান্ত বিশ্বাস।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×