আমার তেমন কিছুই দেবার নেই। আজ শুক্রবার একটু ফ্রি সময় পেয়েছি। এই ফাঁকে তোমাদের জন্য একটি গান লিখলাম। আমি সুর পারি না। তোমরা কেউ করে নিও। তোমাদের সুরে আমার এই সামান্য বাণী যদি প্রাণ পায় তাতে আমি সামান্য হলেও ধন্য হব। সুর দেবার ক্ষেত্রে যদি লিরিক, স্থায়ী বা অন্তরার সামান্য পরিবর্তন করতে হয় করে নিও। মাত্র দশ মিনিট সময়ের মধ্যে গানটি রচিত!!!
দেখো দেখো শহীদ পরিবার
আমরা বাঙালী তরুন জেগেছি
ভয় করি না মরিবার।।
দেখ দেখ রাজাকার!! আছি শাহবাগে, কলঙ্ক মুক্তির দাবিতে
তুই রাজাকার, পেরেছিস কি ভাবিতে।।
তোদের ফাঁসি নিশ্চিত না করে
শ্বাস নেবো না পরান ভরে।।
এসেছে সময় রক্তের ঋণ শোধিবার।
দেখো দেখো শহীদ পরিবার
আমরা বাঙালী তরুন জেগেছি
ভয় করি না মরিবার।।
দেখ দেখ রাজাকার!!! তোদের পাপে সাত আসমান কাঁপে
বিয়াল্লিশ বছর কেটেছে স্বজন হারানোর পরিতাপে।।
ঐ দেখ আনন্দে কাঁদছে মা, বোন, নানী
প্রজন্ম চত্তর ঘুচাবে তাদের সব গ্লানি।।
এসেছে সময় কিছু করিবার।
দেখো দেখো শহীদ পরিবার
আমরা বাঙালী তরুন জেগেছি
ভয় করি না মরিবার।।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




