somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলিশ-কচুর ঝোল

২৯ শে জুন, ২০২৫ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"কচু বিশেষত ওল কচুর বাম্পার ফলন হয়েছিলো আকালের বছর চুয়াত্তরে" বলতে বলতে দীর্ঘশ্বাস ছাড়লেন আব্বু। "জানিস! ওল কচু খেয়ে কত লোক জীবন বাঁচিয়েছে!"
"প্রথমে দেখা দিলো লবণের অভাব। লবণচোরা আমু সব লবণ স্টক করলে ২৫ পয়সা কেজি লবণের দাম হয়ে যায় ৫০ টা কেজি।" আব্বু বলতে থাকেন। "তারপরে চালের অভাব, কাপড়ের অভাব শুরু হয়। মানুষ মিষ্টি আলু কুচিকুচি করে সিদ্ধ করে ভাতের মত করে খেতো। আর এই সুযোগে ওল কচুর বাম্পার ফলন শুরু হয়।"
"তুমি কবের কথা বলছো আব্বু?" আমি জিজ্ঞাসা করলে আব্বু বলেন, "১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা বলছি রে বাবা।" "তখন না আমরা স্বাধীন দেশ পেয়েছি!" আমি অবাক হয়ে প্রশ্ন করি। আব্বু বলেন, "পরাধীন পাকিস্থান আমলে কখনোই ভাতের কষ্ট করি নাই।"
উনি আবার প্রসংগে ফিরেন। বলেন, "ওল কচুর বাগান এতো এতো বড় হয়েছিলো যে, রাতের বেলা যখন মুজিব বাহিনী ডাকাতি করতে আসতো। সবাই বিশেষত মেয়েরা সব সেই ওল কচুর বাগানে গিয়ে লুকাতো।"
"মুজিব বাহিনী না মুক্তিযুদ্ধ করেছে?" আমি আব্বুকে প্রশ্ন করলে উত্তর দেন- "ছোট ছিলাম অতো কিছু জানি না। শুধু মনে আছে আকালের বছর ঘরে কারো একমুটো চালও ছিলো না। কিন্তু রাতের বেলায় ঠিকই মুজিব বাহিনী ডাকাতি করতে চলে আসতো।"
"মেয়েদের তুলে নিতো। অত্যাচার করে মেরে কচু ক্ষেতে ফেলে রেখে যেতো। কতো লাশ যে পরে থাকতো কচু বাগানে। যুবক, বৃদ্ধ, যুবতি।
কচু খেতে গরুচুরি করে নিয়ে লুকিয়ে রাখতো। চোলাই মদ বানাতো। একদিন একটা লাল শাড়িপরা মেয়ের লাশ দেখে কান্নায় ভেংগে পরেছিলাম। নববিবাহিতা!"
"না খেয়ে অনেক মানুষ মারা গিয়েছিলো নিশ্চয়?" আমি আব্বুকে প্রশ্ন করলে আব্বু উত্তর দিলো, "আরও মারা যেতো। কিন্তু ওল কচু খেয়ে বেচে ছিলো তারা।"
গরীবরা তো ওলকচু খেতো। বড়লোকরা কী খেতো?
আব্বু উত্তর দিলেন, "ইলিশের আর ওল কচুর ঝোল!"


আসল লেখার লিংক
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২৫ দুপুর ১২:১২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×