
আকুতি
অসিত কর্মকার সুজন
ও পথচারী , আরে শোন না , শোন একটু ভায়া
শহীদ মিনার কতদূরে , দেখা যায় কি তার ছায়া ।।
বার্ধক্যে আজ যাচ্ছি মরে ,নিয়ে এই অস্তমিত প্রাণ
মনে আমার আশা ছিলো , শহীদদের দেবো সম্মান ।।
যাদের রক্তের তাজা ঘ্রাণ এখনও বাতাসে ভাসে,
নিতে পারি যেন তাঁর সুবাস আমার শেষ নিশ্বাসে।।
হায় সেই বুঝি আর হলো না , নিভে যাচ্ছে আয়ু
ধন্য আমার এই মানব-জন্ম নিয়ে বঙ্গের বায়ু ।।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



