somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চার রকমের আমের আচারের রেসিপি

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজার থেকে কাঁচা আম এখন যাই যাই করছে সে জন্যই খুব সহজ উপকরণ দিয়েই তৈরি এই রেসিপি গুলো ব্লগের আচার প্রেমীদের জন্য উৎসর্গ করলাম ।





কাশ্মীরি মোরব্বা


উপকরণ :

বড় কাঁচা আম ৭-৮টি, চিনি দেড় কেজি, ফিটকিরি গুঁড়া ১ চা চামচ এবং পানি পরিমাণ মতো, তেজপাতা ২টি, এলাচ ১ টুকরা, চুন ভেজানো আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি :

আম ভালো করে ধুয়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে প্রতিটি আমের ২ টুকরা করে নিন। আমের আঁটি ফেলে পানিতে রাখুন অনেকক্ষণ। কাঁটা চামচ দিয়ে আমগুলো ভালো করে কেচে নিন। এরপর আমগুলো আবার পরিষ্কার পানিতে রাখুন। এভাবে ১ ঘণ্টা পরপর ২ থেকে ৩ বার পানি বদলিয়ে নিন। পরিষ্কার পানিতে চুন ও ফিটকিরি গুলে নিন। চুন ও ফিটকিরি গোলানো পানিতে প্রায় ৩-৪ ঘণ্টা ডুবিয়ে রাখুন। ২ ঘণ্টা পর পানি থেকে আমগুলো নিংড়িয়ে তুলুন। ফুটানো পানিতে আমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে পানি ঝরিয়ে রাখুন। চিনিতে পরিমাণ মতো পানি দিয়ে সিরা তৈরি করুন। সিরায় আম দিয়ে জ্বাল দিতে থাকুন। আচার জ্বাল দেওয়া হলে সেটি নামিয়ে এক রাত রেখে দিন। পরের দিন আবার জ্বাল দিয়ে ঘন হলে তা নমিয়ে বয়ামে ভরে রাখুন।





কুসুম আচার

উপকরণ :
বড় কাঁচা আম ৭-৮টি, চিনি তিন কাপ , সিরকা ২ কাপ , আদা ও শুকনো মরিচ কুচি ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি :

কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়ে কিউব করে কেটে পানিতে ৩০ মিনিট ভিজিয়ে পানি ছেঁকে রাখুন । এবার পাত্রে ২ কাপ সিরকা ও ২ কাপ চিনি দিয়ে আম গুলো হাল্কা সেদ্ধ করে নামিয়ে ঠাণ্ডা করে নিন । ৬/৭ ঘন্টা পর আমের টুকরো গুলোকে সিরা থেকে আলাদা করে নিন । এবার অন্য পাত্রে ১ কাপ চিনি দিয়ে সিরা করে তাতে আমের টুকরো গুলো দিয়ে আদা ও শুকনো মরিচ কুচি দিয়ে নামিয়ে ঠাণ্ডা করুন । এবার কৌটোয় ভরে রোদে দিন এক মাস পরে আমের টুকরো গুলো খুব নরম হয়ে যাবে । এবার খাবার পালা ।






আমের গুড়ম্বা

উপকরণ :

কাঁচা আম ৩-৪টি, চিলি ফ্লেক্স ১ চা চামচ , সরিষার তেল ১ কাপ , তরল গুড় ১/২ কাপ , পাঁচফোড়ন বাটা ১ চা চামচ।।

প্রস্তুত প্রণালি :

আম খোসা ছাড়িয়ে পছন্দমতো কেটে নিন। পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এতে আমের কষ বেরিয়ে যাবে। আমগুলো পানিতে ভালোভাবে ধুয়ে নিন। চুলায় কড়াইতে তেল দিয়ে শুকনা মরিচ ফোড়ন দিয়ে তাতে পাঁচফোড়ন বাটা ও ভিনেগার দিয়ে কষিয়ে নিন। এর পর আমগুলো একটু কষিয়ে তরল গুড় দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে চিলি ফ্লেক্স, জিরা গুঁড়া দিয়ে দিন। গুড় আমের গায়ে লেগে এলে চুলা থেকে নামিয়ে নিন। এ আচার ফ্রিজে রেখে সংরক্ষণ করুন।







আমের কুচি আচার

উপকরণ :

আম ৫০০ গ্রাম , মরিচ গুড়ো ২ চা চামচ , আদা কুচি ৫০ গ্রাম , কাঁচামরিচ ১০- ১৫ টা , মেথি ও সরষে (তাওয়ায় টেলে নিয়ে শীলনোড়াতে গুড়ো ) ২০০ গ্রাম , সরষে তেল ও লবণ পরিমান মত ,৫০ গ্রাম রসুন ২ টেবিল চামচ সিরকা দিয়ে বেটে নিতে হবে ।

প্রণালী :

কাঁচা আম ধুয়ে নিয়ে চামড়া ফেলে দিয়ে কুচি কুচি করে নিতে হবে । এরপর কুচি আমগুলো কে লবণ মেখে নিতে হবে । এতে করে পানি বের হয়ে আসবে । পাতলা সুতি কাপড়ে আম কুচি গুলো নিয়ে ভালো করে চেপে নিতে হবে , যাতে করে পানি বের হয়ে যায় । পানি ভালো ভাবে বের করে নিতে হবে , না হলে আচার নষ্ট হয়ে যেতে পারে। এরপর একটি পাত্রে বাকি সব উপকরণ ও আম কুচি নিয়ে ভালো ভাবে মিশাতে হবে । এবার কাঁচের জারে ভরে রোদে দিতে হবে । খেয়াল রাখতে হবে যে আম গুলো যেন তেলে ডুবে থাকে । কাঁচের জার অবশ্যই ভালোভাবে মুছে একটু আগুনে সেঁকে নিতে হবে । একমাস পর আচার খাবারের উপযোগী হবে ।



রেসিপি ও ছবি – অসিত কর্মকার সুজন
রেসিপি গুলো ২০১৮ সালে "আমাদের সময়" পত্রিকায় প্রকাশিত হয়েছিলো ।
আশাকরি বাসায় বানিয়ে দেখবেন সবাই । আরো কিছু রেসিপি নিয়ে হাজির হবো কদিন পর ।



সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২০ রাত ১২:০৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×