প্রিয়......
আজ ২৩ শে জুলাই। রাতে তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি।
সকালে ঘুম থেকে উঠেই সিদ্ধান্ত নিলাম ২৯ শে জুলাই তোমার সাথে দেখা করতে আসবো।
২৯ শে জুলাই কেনো আসবো এটা মনে হয় না বললেও বুঝে নিবে।
এই জুলাই মাসের ২৯ তারিখেই তোমার আর আমর প্রথম বার দেখা হয়েছিলো।
জানিনা ২৯ তারিখে তোমার সাথে দেখা করতে পরবো কি না।
২৯ তারিখে তোমার কাছে আসবো তা আমি তোমাকে কি করে জানাবো?
কাল রাত ৮:৩০ মিনিটের তুমি আমার মোবাইলে অনেক গুলো মিস্ কল দিয়েছো,
তোমার মোবাইলে ফোন করি এখন তো আর আমার সেই অধিকার নেই।
আমার হাত পা বেঁধে মিস্ কল দিলে কি আর আমি কল দিতে পারবো?
এই এক বছরে তোমার সাথে আমার দেখা হয়েছে ৯ বার। হয়তো আগামী ৯ বছরেও আর একবার দেখা হবে না। এবার নিয়ে ১০ বার দেখা করা হবে।
আমি স্বপ্নে কি দেখেছি জানো? না বললে জানবে কি ভাবে যে, আমি তোমাকে নিয়ে কি স্বপ্ন দেখেছি।
আমি দেখেছি;
"আমি তোমাদের বাড়িতে এসেছি।তোমরা যে বাসায় থাকো, স্বপ্নে এরকম বাসা দেখিনি।
তোমাদের বাসা তো পশ্চিম ভিটের, তাই না? স্বপ্নে দেখি তোমাদের বাসা দক্ষিণ ভিটের।
তোমাদের বাসা আমি চিনিনা। আবার চিনিও, এই রকম লেগেছে।
আমি তোমাদের উঠানে আসা মাত্রই তুমি বাসা থেকে বের হয়ে তোমার রুমে নিয়ে গেছো।
ঠিক যে ভাবে তোমার সাথে প্রথম দেখার ৫ দিন পর দ্বিতীয় বার সন্ধার পরে দেখা করতে যাই,
ঠিক সেই ভাবে।
তুমি এসে আমাকে তোমার রুমে বসিয়ে ভাত খেতে দিলে।
সেই দিনের মতোই ডিম ভাজি আর ভাতের সাথে একটু ডাল। ঝাঁল খেতে পারিনা বলে এই আয়োজন।
আমি খাবো না! আমি বায়না ধরলাম, তোমার হাতে আমাকে না খাইয়ে দিলে আমি খাবো না।
তুমি সেইদিনের মতোই অনেকক্ষণ আমাকে বলে টলে
অবশেষে হার মেনে তোমার নিজের হাতে আমার মুখে খাবার তুলে দেওয়ার পর খেলাম,
এবং তৃপ্তির একটা ঢেকুর তুললাম।
তুমিও নিজ হাতে আমার মুখে খাবার দিয়ে তৃপ্ত হয়েছো?!
আর আমার হাতে তুমি খাবার খেতে সে কি লজ্জা তোমার।
লজ্জায় তোমার শ্যামল কালো মুখ আরো সুন্দর লাগছিলো।"
ঘুম ভাঙ্গার পর নিজেকে মনে মনে বললাম,
মনরে তুই আর কোনো দিনই এরকম আশা করিস না।
আশা করলে দুঃখই শুধু পাবি, আর কিছু পাবি না।
কারণ বাস্তবের নিষ্ঠুর পৃথিবী এই স্বপ্ন আর কোনো দিনই সত্যি হবে না।
আচ্ছা, - আমার ছবি কি কোনো নিশি রাতে খুলে ছবির সাথে কথা বলো?
আমাকে নিয়ে কি এখনো স্বপ্ন দেখো?
কল্পনায় কি কোনো নদীর আঁকা বাঁকা পাড় ঘেসে আমার হাতে হাত রেখে হাটো?
আমাকে নিয়ে কি ভাবো? হয়তো ভাবো। কিছু দিন ভাববে!
তারপর তোমার প্রিয় নতুন মানুষ আসবে।
প্রিয় মানুষের ছোঁয়ায় মুছে যাবো আমি।
পরে থাকবো আমি একা। আমার ভালবাসার স্মৃতি নিয়ে। সুখস্মৃতি!
আলোচিত ব্লগ
কেউ জানে না.....অপ্সরাপু মেইড মাই ডে!!!
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন
বিয়োগের রূপকথা

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন
কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন
ব্লগের স্বাস্থ্য ভালো?

ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।