somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোকেতো এখন আর আদর করে কিছু ডাকা যাবেনা, যাবে?

১৫ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০৯/১০/২০১০
আমার আসমানী এখন আমাকে অনেক কিছু শিখাচ্ছে। সে তাকে ভুলে যেতে বলছে। সে এও জানে যে, আমি পিচ্চি দের মতো, আমাকে মুখের কথায়ই কাজ হয়। তাই সে খুব সহজ নিয়মে আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে তাকে ভুলে যাবো। সে বলছে, দ্যাখেন, মানুষের জীবনে এরকম অনেক কিছু ঘটে, এগুলো মনে রাখলে চলেনা। আমি একটা মেয়ে মাত্র, আর দশটা মেয়ের মতোই, মেয়েতো মেয়েই।


আসমানী, আমি পিচ্চি, বড় পিচ্চি। তুমি তোমার ভুল বুঝতে পেরে আমার ভুলও ভাঙ্গাতে এসেছো। তুমি এখন বুঝতে পারছো যে, ছেলেতো ছেলেই, ও-ও তো একটা ছেলে আর এখন যার বুকের মধ্যে থাকো সেও একটা ছেলে। অথচ এতদিন তুই অরজিনালিটি’র কত কি-ই না জানতি না! বুকা মেয়ে!




আসমানী, তোর শেখানো কথাটা এখন সত্যই জানি আমি। মেয়ে মেয়েই। শরীরের, বয়সের পার্থক্য ছাড়া একটা মেয়ে থেকে আর একটা মেয়ের তেমন পার্থক্য কই? আছে? তুইইতো না বললি।







আর একটা কথা বলি। আমি ফোন দিলে তুই রাখার কথা ক্যান বল? কথা বলতে ইচ্ছে লাগেনা? পরীার যে কয়দিন ফোন দিলাম ৩৮ সেকেন্ড, ৪০ সেকেন্ড পরই বল, রাখি!

আমিও বলি, আচ্ছা রাখ!

সেদিন হলো কি শোন? দ্বিতীয় পরীার দিন। আমিতো ১টা থেকে ট্রাই করি। পরীার জন্য না, এম্নিতেই কথা বলতে ইচ্ছা করছিলো। ২টোর দিক ঢুকলো। তুই কেটে দিলি। যখন কাটলি তখনই আমার ভিতরও বরাবরের মতো কাটা পড়ল। ভাবলাম, ভাইকে ফোন করে জানাবি- এইসব টেইসব। পরে যখন বললি যে, স্যারকে ফোন করে জনালি পরীা কেমন হলো- শুনে কেমন যে লাগলো!

ইচ্ছে করেই ৬ তারিখের আগে ফিরে গেলাম। তখন এমনটা হলে আমি কেমন করতাম। অভিমানে কি কি বলতাম তার একটা হিসাব করলাম ফকিরাপুল এর মসজিদের রাস্তায় হেটে হেটে।

বলতাম –‘‘টানা ৪ ঘন্টায় কথা বলিনি। সেই হিসাবতো নিজের নেই। এরপর বের হয়েও ফোন দিবার নাম নেই। নিজেতো দিলোই না, আমি দিলাম তাও কেটে দিল। স্যারকে ফোন করাটাই তার কাছে জরুরী ব্যাপার। আমাকেতো ৩৮ সেকেন্ড পরেই রেখে দিত। তো সেই ৩৮ সেকেন্ড স্যারকে বলার আগে বলা যেতনা! অথচ আমার সব কটা পরীায় হলে ঢোকার আগেও তারে বের হয়েই তারে! আমিতো গাধা, বলদ’’



ছোট মানুষতো, তাই ছোটদের মতোই চোখে পানি আসল। অবশ্য আজকে তেমন অসুবিধে হলোনা। ফকিরাপুলের মসজিদের রাস্তার পাশের একটা চিপার মধ্যে দিয়ে হাটছিলাম। লোকজন ছিলনা, কেউ দেখেনি। পরে ওজুর পানি দিয়ে মুখ মুছে ফেললাম। নিজেরে বললাম, এই ছ্যাড়া, আবার কান্নাকাটি করছোস?
বললাম, না! কান্নাকাটি করবো ক্যান! মেয়েতো মেয়েই! তাদের জন্য আবার কান্নাকাটিটা কিসের!





গান শুনবি? ঐ যে আগে রাতে যেমন করে শুনাতাম। ফোন স্পিকারের কাছে রেখে.............. শুনবি?

















তোকেতো এখন আর আদর করে কিছু ডাকা যাবে না, যাবে? ক্যামন একটা ব্যাপার, ঠিকনা?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×