somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৮.০৬.২০১১[/sb]

১৮ ই জুন, ২০১১ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কেমন আছো আসমানী?


গল্পে আসমানী লিখি, যে কথাগুলো তোকে বলা দরকার সেগুলো আসমানীর মাধ্যমে তোকে বলি, তোর নামে আলাদা পাতা বানাই বীথিকায় এটা কেমন লাগে? ভালো লাগার কথা জানি। আরও ভালো লাগত যদি আমি আমি তোর সাথে তোর ইচ্ছে মতো কথা বলতে পারাতাম। ঠিক না?

আমি পারিনা বলেই কথাটা বলিনা। কথা বললে বা তোর কথা মনে পড়লে ভালো থাকিনা বলেই তোকে এড়িয়ে থাকা। আর কিছুনা। কথা বলিনা বলেই এড়িয়ে থাকতে পারি তাওনা।

তোকে দেয়া ওয়াদা কোনটাই রাখতে পারবোনা জানি। প্রথমত বলেছি আমি আর কাউকে এসএমএস দিবোনা। সেটা পারিনি। সম্রাটে গার্ল ফ্রেন্ডকে এসএমএস দিয়েছি।

সেদিনের কথা বলতিছি। ঐ মেয়েটাকে প্রথম যে এসএমএসটা দিছি সেটাতেই আমি তোর কথা বলেছি। বলেছি আপনি সময় করলে আমার আসমানীকে নিয়ে কিছু কথা আপনাকে শেয়ার করতাম। উনি যেন কোন টাইপের। উনি প্রথম বললেন, আমি আপনাকে চিনিনা, আপনার আসমানীর কথা আমি শুনবো কেন?

ব্যাস, আমি বললাম, ওকে, শুনতে হবেনা।

এরপর অনেক দিন পর উনি আবার এসএমএস দিলেন , আপনার আসমানী আছে কেমন?’’

তখন তুই অসুস্থ। বললাম, ওর ছেলে হলো। এখন অসুস্থ। এরপর তোকে নিয়ে কিছু ফান করলো, আমি গালাগালি না করে ভদ্র হতে বলে এসমএএস দেয়া বাদ দিয়ে দিলাম। উনি আবার কিছুদিন পর দিলেন। আবার তোর কথা।


একলা একলা আমারও ভাল লাগতে ছিলনা। আমি সম্রাটের অনুমতি নিয়ে বললাম, তোর বউয়ের লগে এসএমএস চালাই। তয় ভয় নেই, বউ ভাগামুনা। মজার ব্যাপার কি জানোস আসমানী, আগে তোর লগে কথা কমু, এইটা চিন্তুা করতেই মনের যে সেই আচরন এখন কোন মেয়ে জোর করে ফোন করলেও তার আসেপাশেও আসেনা। যখন মনের এমন অবস্থা তখন ভাবি তোর আগে যদি অন্য কারো সাথে সম্পর্ক থাকতো তবে তোরটায় আর এত ভুগতাম না। যখন মেয়েটারে এসএমএস দেই তখন ভাবি এমনটাতো কথা ছিলনা, আসমানীকে ওয়াদা দিয়েছি কাউকে এসএমএস দিবোনা। তারপর আবার ভাবি, আমার জন্য ওর কি কি থেমে আছে? আমি কেন শুধু শুধু সাফার করবো! আরো নানান কথা। আবার ভাবি ও অন্যায় করলে আমিও করবো। ও কথা রাখেনি বলে আমিও রাখবোনা।

আসমানী, সব চিন্তা বাদ, আমি যদি কিছুতে একটু সুখ পেতাম আমার আর আপত্তি ছিলনা। তাতে তোর কথা রেখে হোক না রেখে হোক। আমরা যে যা করি সবই নিজের ভালোর জন্য। দ্যাখ, প্রত্যেকটা জিনিস ভাইবা দ্যাখ, যা-ই করছো, করছি সব নিজের সুখের জন্য।

কিছুতেই ভালো লাগেনা। আমার এসএমএস পেয়ে ও মেয়েও খুশি। একদিন আমারে বলে,আপনার এসএমএস খুব ভালো। আমারে মন ভালো করা একটা এসএমএস দিবেন? আমার সাথে সাথে তোর কথা মনে পরে গেল। তাকে বললাম, আমার আসমানীকে আমি ১০ হাজারেরও বেশি এসএমএস দিয়েছি। বিয়ের আগের দিন জিন হাতে ১৬০০ এসএমএস ডিলেট করে দিছি।

সে বললো সে নিজে যেটা করতে যায় সেটাতেই ভয় পায়। এমন লিখে আমাকে জানালো। আমি তাকে সস্তা কথা লিখে দিলাম। সবার শেষে লিখলাম। ‘‘এখন বৃষ্টি হচ্ছে। অনেক বৃষ্টি হচ্ছে। আমার -আসমানীর সেই দিন থাকলে আমার আসমানী ঘুম থেকে উঠে বলতো, একটা এসএমএস দিবি? বড় এসএমএস!
মেয়ে আর কথা বলেনা। পরি অবশ্য একটা থ্যাংকস দিছিলো।


কী বৃষ্টি হইতেছে , দেখছো? সকালে ঘুম দিয়া ১২ টায় উঠছি। সকালে কিছু খাইনি। ঘুম ভাঙ্গে সকালেই। বাইরে তাকাই বৃষ্টি দেখি আর অনিচ্ছা সত্বেও তোর কথা মনে আসে বারবার। চুপ মাইরা বইসা থাকি। ভাবি, আসমানীর কি আর এইসব মনে আছে? মেয়েদের মাথা ভালোনা!


আমার কিছু মনে থাকেনা। পকেটের টাকা ঘরের এখানে ওখানে ফেরে রাখি। রুমে সবাই নিজেরা। তাই টাকা তুলে নিয়ে আমারে গালাগালি করে । বলে এইরকম হইলে হয়না। আমি টাকা পয়সা ভুলে যাই, পড়া ভুলি, পরীক্ষার ডেট ভুলে যাই। এত কিছুর ভুলের মধ্যে যদি ঐ ৩টা বছরও ভোলা যেত আমি ্খুব সুখি হতাম। বিশ্বাস কর, আমি তোরে মনেই করতে পারিনা। তোরে নিয়ে আমার যেই সব বিষয়ে আপত্তি আমার কল্পনায় বিয়ের তোকে নিযে শুধু সেই সবই দেখি।


সত্যি সত্যি আমি একজন মানুষিক রোগি। এটা আমার একটা ব্যাধি। ইদানিং ১ দিন নরজিন না খেলেই আমি অসুস্থ হয়ে যাই। তাই নিয়ম করে কনটিনিউ বাসায় যাওয়ার সময় ৮ টাকা দিয়ে ১ প্যাকেট নরজিন নিয়ে যাই। তোর কোন বিষয়ে টেনশন লাগলো তুইও খেতে পারো। ভালো কাজ দেয়।

তোর বাবু আছে কেমন? মিরাজ সম্রাট আজকে বা কালকে তোর বাসায় যাবে। আমি ঠিক করে রেখেছি এই ৩ দিনে সম্রাট মিরাজের কোন ফোন রিসিভ করবোনা। ওরা তোর বাসা থেকে বের হয়েই আমাকে ফোন দিয়ে তোর বিয়ে পরবর্তী নানান পরিবর্তনের কথা আমাকে শোনাবে। শারীরিক পরিবর্তন, মানুষিক পবির্তন। এই বান্দর দুইটাও আমারে তোর বিষয়টা নিয়ে খুব যন্ত্রনা দিছে।

ইদানিং ব্যাবসায়ে মন বসাতে পারছিনা। মেজ ভাই ঈদে আসবে মনে হয়। ঈদের আগে বাড়ি যাবোনা। আমি ইচ্ছে করলে সময় করে বাড়ি যেতে পারি। বাড়ি গেলে তোর বিষয়টা আমাকে বেশি যন্ত্রনা দেয়। বিশ্বাস কর, আমি কিন্তু এই জন্যই বাড়িতে যাওয়ার জন্য আগ্রহ হলেও আগ্রহ দেখাইনা। বাড়িতে দোকানের অযুহাত দেই। বাড়িতে গেলে, দোকানে বসলে, তোদের ঐ রোডে গেলে আমার হেভি যন্ত্রনা লাগে বাল।


এ যন্ত্রনা আমার প্রাপ্য। তাই আল্লাহকেও আর দোষিনা। ভাবি শাস্তি এখানে হয়ে যাওয়া ই ভালো।

আবার অনেক দিন পর লিখবো।



সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১১ বিকাল ৫:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×