somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিস্টেমের সাথে তাল মেলাতে পারেন নি রনি

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গ্রেফতার হওয়ার অব্যবহিত পূর্বে গোলাম মওলা রনির ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি চিত্তাকর্ষক। স্ট্যাটাসটিতে তিনি লিখেন, “আমার একটি বিশ্বাস ছিল- যে সব রাষ্ট্রীয় দূর্নীতি এবং ব্যক্তি বিশেষের অন্যায় ও অবিচার সম্পর্কে আমি সরব ছিলাম তার ?সাথে সরকারের কোনো সংযোগ নেই। নির্বোধের মত এই বিশ্বাসের পিঠে সোওয়ার হয়ে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু আজ সেই বিশ্বাসে চীড় ধরেছে। যেভাবে জামিনটি বাতিল হল- তা স্বাধীন বাংলাদেশে ত নয়-ই, পাকিস্তান আমলেও ঘটেনি।” তার এই লিখনীতে স্পষ্টতই প্রমাণ হচ্ছে তার দীর্ঘ দিনের বিশ্বাসে চীড় ধরেছে। গোলাম মওলা রনির কথার সূত্র ধরেই বলতে হচ্ছে, রনি সিস্টেমের সাথে তাল মেলাতে পারেন নি। রাজনীতি করলে দলের সব কথায় হ্যাঁ বলতে হবে। কোন সিদ্ধান্তের দ্বিমত করা যাবে না। এটাই সিস্টেম। তিনি সে সিস্টেমটি ধরতে পারেন নি। ধরতে পারেন নি বলেই দলের বড় বড় এমপি, মন্ত্রী ও উপদেষ্টাদের বিরুদ্ধে সমালোচনা করেছেন। প্রকট যৌক্তিক কথার জন্য তাকে ধরারও যাচ্ছিল না। কিন্তু এবার ফাঁদে ফেলে ঠিকই সাইজ করা হোল। টকশোওয়ালারা তাকে উপরে উঠিয়েছে বটে, কিন্তু তাতে তাদের লাভ বৈ ক্ষতি হয় নি। টিআরপি বেড়েছে সেই চ্যানেলগুলোর, যারা তার টকশো প্রচার করেছে। মানুষও তা দেখেছে। কারণ মানুষ অসত্যের বিরুদ্ধে দুঃসাহস দেখিয়ে বিদ্রোহ না করতে জানলেও কাউকে আঙ্গুল তুলে কথা বলতে দেখলে আনন্দিত হয়, হাত তালি দেয়। তবে (তার দেওয়া স্ট্যাটাস মোতাবেক ) তিনি না বুঝে-শুনেই আঙ্গুল তুলেছেন সিস্টেমের বিরুদ্ধে। কিন্তু সিস্টেম তাকে তার নিয়ম অনুযায়ী ছুড়ে ফেলেছে। কিন্তু বোঝা উচিৎ ছিল প্রচলিত রাজনীতি করলে আপোষ করেই চলতে হয়। হজম করতে হয় অনেক কিছু চোখে দেখেও। তার বোঝা উচিৎ ছিল রাজনীতি এখন ভালোমানুষের হাতে নেই। সিস্টেমও আজ ধনীদেরই তাবেদারী করে। নির্বাচনের সময় তারাই দলগুলোকে টাকার যোগান দেয়। তিনি কি পারতেন দলের প্রয়োজনীয় মুহূর্তে দলকে উদ্ধার করতে? পারতেন না। তাই দলে তার চাইতে বড় বেশী প্রয়োজন অর্থ-বিত্তশালীদের। এতদিন রাজনীতি করলেন, এমপি হলেন- কখনো কি দেখেছেন দলের কেউ কোনদিন দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছে? আপনার চেয়ে অভিজ্ঞ, পুরাতন অনেক সাংসদ আছেন, কই তারা তো কোনদিন তা করে নি। যাওবা দু’একজন করেছেন, তারা কি দলে আছেন? দল কি তাদের মূল্যায়ন করে? রাজনীতিতে নতুন তো! ভালো করে বুঝতে পারেন নি। হয়তো বুকে অনেক আবেগ নিয়ে, সততা নিয়ে, দেশপ্রেমের মন্ত্রনায় উজ্জীবিত হয়ে রাজনীতি করতে এসেছিলেন তিনি! মনে করেছিলেন বড় বড় দলের সাথে কাজ করে দেশ সেবা, জনসেবা ভালভাবে করতে পারবেন। শেষ পর্যন্ত কি পেলেন? আপনার কথাই আপনাকে শোনাই। আপনি লিখে গেছেন, “আজ মনে হচ্ছে, আমার মত ‘অর্বাচীন’ যেন কারো সন্তান না হয় কিম্বা কোনো স্ত্রী যেন এমন স্বামী না পায়! কোনো সন্তানের যেন এমন পিতা না থাকে! ” শিক্ষাটা ভালই পেয়েছেন! শিক্ষা পাওয়াটা আরো আগেই দরকার ছিল। ইতিহাসে সাংবাদিক তিনিই প্রথম পেটান নি। তার আগেও অনেক এমপি, মন্ত্রী সাংবাদিকদের পিটিয়েছে। একই দলের এক এমপি কিছু দিন আগে এক নারী সাংবাদিককে লাঞ্ছিত করেছিলেন। উচ্চ বাচ্য সামান্য হলেও তাকে কিন্তু চৌদ্দ শিক দেখানো সম্ভব হয় নি। রনির বড় দোষ তিনি আপোষ করেন নি। আর তার আঙ্গুলটাও অনেক উচুতে উঠে গিয়েছিল। এতকিছুর পরেও বুক ফুলিয়ে চলা যায় না। জলে থেকে কুমিরের সাথে লড়াই করা বোকামীর শামিল? তিনি নির্বাচনের মত জটিল এবং কঠিন বৈতরণী পেরিয়ে পটুয়াখালীর মত প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন একটি প্রান্তিক জেলা থেকে এমপি নির্বাচিত হয়ে এসেছেন। দেশ বিদেশ অনেক ঘুরেছেন। বহু বইপত্র, ইতিহাস দর্শনও জানা আছে। তার অভিজ্ঞতার কমতি থাকার কথা নয়। সেই অভিজ্ঞতা দিয়ে তার বোঝা উচিৎ ছিলো সততা, সৎসাহসকে এই সিস্টেম মুল্যায়ন করে না। আপোষ করে ভাগাভাগি করে মিলে মিশে খেতে হয়। তা করলে মিডিয়া তার পেছনে লাগত না, বরং মিডিয়া তার পিছে পিছে ঘুর ঘুর কোরত। যাই হোক, আপাতত এটা তার ক্যারিয়ারে হয়তো বড় একটা ল্যাং। এর মাধ্যমে তাকে চিরদিন হয়তো জেলবন্দি করে রাখা হবে না। সাময়িক ভোগান্তির পর নিশ্চয় বেরিয়ে আসবেন। কিন্তু প্রশ্ন হোল, বেরোবার পর তিনি কি করবেন? তিনি কি আপনার সমালোচনার কণ্ঠ উর্দ্ধেই রাখবেন, না কি আপোষ করবেন? যদি এই সিস্টেমের সাথে আপোষ করেন তাহলে হয় তো সাধারণ মানুষ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। তাদের আবেগে ভাটা পড়বে। তিনিও হয় তো সিস্টেমের সাথে মিলিয়ে যাবেন। তার কোন সমস্যা হবে না। আর যদি আপোষ না করেন তাহলে তাকে সিস্টেমই আউট করে দেবে। তাই তাকে ভেবে দেখতে হবে- তিনি বিবেকের কাছে সৎ থাকবেন, নাকি সিস্টেমে গা ভাসিয়ে দেবেন। কারণ আজকাল সিস্টেম আর সততা উভয়ই মুখোমুখি। এর একটা পেতে গেলে আর একটা হারাতে হয়।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×